হাসপাতালে ভর্তি স্পর্শিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩১ জুলাই, ২০২২, ৪:০১ বিকাল
হাসপাতালে ভর্তি স্পর্শিয়া

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) রাতে স্পর্শিয়ার অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে। বিষয়টি জানিয়েছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, শনিবার (৩০ জুলাই) রাতে স্পর্শিয়ার অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে। অপারেশনের পর স্পর্শিয়ার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।

মডেল হিসেবে ২০১১ সালে একটি বিজ্ঞাপনের মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে নিজের নাম লেখান অর্চিতা স্পর্শিয়া। তিনি টিভি নাটকের পাশাপাশি একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি এ অভিনেত্রীর ‘আইজ্যাক লিটন’ সিরিজটি বেশ আলোচিত হয়।

স্পর্শিয়াকে সর্বশেষ ‘নবাব এলএলবি’ সিনেমায় দেখা গেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ফিরে দেখা’ নামের সরকারি অনুদানের একটি সিনেমা। এটি নির্মাণ করেছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা। এতে প্রথমবার নিরবের বিপরীতে অভিনয় করেন তিনি।

এন-কে

Feb2
Feb2