ধনকুবের ছেলেকে নিয়ে গর্বিত নন এলন মাস্কের বাবা
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক। মহাকাশ ভ্রমণ প্রতিষ্ঠান স্পেসএক্সেরও নেতৃত্ব দিচ্ছেন তিনি। অর্থ–বিত্ত কিংবা খ্যাতি—কোনোটারই কমতি নেই তাঁর। এতোকিছুর পরও নাকি ছেলে এলনকে নিয়ে গর্বিত নন তাঁর বাবা এরল মাস্ক।
অস্ট্রেলিয়ার রেডিও চ্যানেল কেআইআইএস এফএমের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন ধনকুবের এলনের বাবা।
প্রতিবেদনে বলা হয়, ওই অনুষ্ঠানে ২০ মিনিট ধরে সাক্ষাৎকার দেন ইরল মাস্ক। এ সময় তিনি পুরো পরিবার নিয়ে আলাপ করেন।
উঠে আসে এলন মাস্কের ছোট ভাই কিমবেলের কথাও। তখন এলনের সাফল্যকে অনেকটাই খাটো করে দেখেন বাবা এরল। এমনকি তাঁর শরীর নিয়েও খোঁটা দেন।
সাক্ষাৎকারের উপস্থাপক জ্যাকি ও প্রশ্ন করেন, ‘আপনার সন্তানের (এলন) দারুণ প্রতিভা রয়েছে। তাঁর অনেক অর্থ রয়েছে এবং অনেক কিছুই সৃষ্টি করেছেন। সেগুলো আপনি তাঁর কাছ থেকে কেড়ে নিতে পারবেন না। আপনি কি গর্বিত?’
জবাবে ৭৯ বছর বয়সি এরল বলেন, ‘না। আমরা একটি পরিবার। আর আমাদের পরিবার দীর্ঘ সময় ধরে অনেক কিছুই করেছে। বিষয়টা এমন না যে, আমরা হুট করে কোনো কিছু করা শুরু করলাম।’
এ সময় আরেক সন্তান কিমবেল মাস্কের প্রশংসা করে এরল বলেন, কিমবেল তাঁর ‘গর্ব’। ক্রিশ্চিয়ানা উইলিকে বিয়ে করে কিমবেল ভাগ্যবান। কারণ, তাঁরা একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন। তবে এলনকে নিয়ে তাঁর উদ্বেগ রয়েছে। এলন এমন কাউকে খুঁজে পাননি, যিনি কি না তাঁর জন্য ক্যারিয়ার ত্যাগ করতে পারবেন।
চারজন নারীর সঙ্গে এলন মাস্কের নয় সন্তান রয়েছে। তবে এখন তিনি কোনো সম্পর্কে নেই। এ প্রসঙ্গে এরল বলেন, ‘তাঁকে (এলন) এমন এক নারীকে খুঁজে নিতে হবে, যিনি তাঁর জন্য কাজ ছেড়ে দেবেন। আর এটা অতো সহজ নয়।
এন-কে


আপনার মতামত লিখুন