শাহ আমানতে এক কেজি স্বর্ণ ও ১৯ আইফোনসহ যাত্রী আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা যাত্রী মিজানুর রহমানকে এক কেজি স্বর্ণ ও ১৯টি আইফোনসহ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
আজ বৃহস্পতিবার সকাল ৭টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-১৪৮) করে দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছান।
আটক মিজানুর রহমান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আবু তাহেরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক এ কে এম সুলতান মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকাল ৭টায় বাংলাদেশ বিমানে দুবাই থেকে আসা যাত্রী মিজানুর রহমানের গতিবিধি সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ছয়টি স্বর্ণের বার, ১২টি স্বর্ণের চুরি, ১২টি লকেট ও ১৯টি আইফোন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
এন-কে


আপনার মতামত লিখুন