যশের কাছে বন্ধুত্ব হলো ‘জীবনের মদ’

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৫:২১ সন্ধ্যা
যশের কাছে বন্ধুত্ব হলো ‘জীবনের মদ’

গেল বছরের আলোচিত খবরের মধ্যে নুসরাত ও যশের খবরগুলো ছিল অন্যতম। নুসরাত জাহান ও যশ দাস গুপ্তের প্রেম, বিয়ে ও সন্তান জন্মদান। এরপর শোনা যায়, বিয়ে করে নিয়েছেন তারা। মজেছেন সংসারেও।

স্বামীর পাশাপাশি নুসরাতের ভালো বন্ধুও যশ। তবে এক সময় নুসরাতের ভালো বন্ধু ছিল অভিনেত্রী মিমি চক্রবর্তী। নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ আর যশের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই মিমির সঙ্গে সম্পর্কে বেড়েছে দূরত্ব।

রোববার (৭ আগস্ট) ছিল ফ্রেন্ডশিপ ডে। বন্ধু দিবসে একে অপরকে সময় দিলেন যশ-নুসরাত। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন যশ। সেই ছবিতে দেখা গেছে এক সমুদ্র সৈকতের পাশে টেবিলে হরেক রকম খাবার সাজিয়ে বসেছেন দুজনে। হাতে ওয়াইনের গ্লাস নিয়ে একে অপরের চোখের দিকে চেয়ে চিয়ার্স করছেন যশ-নুসরাত।

সেই সঙ্গে যশ সেই ছবির ক্যাপশনে লিখেছেন যে, ‘বন্ধুত্ব হলো জীবনের মদ’। সেই ছবির নিচে ভক্ত-অনুরাগীরা অসংখ্য কমেন্ট বক্সে মন্তব্য করেছেন। সেখানে যশগুপ্ত লাভার নামে এক একাউন্ট থেকে কমেন্ট করে লিখেছে যে,  ২-৩ বছর পর আবার এদিক ওদিক চলে না গিয়ে বরং যশকে যেন ভালো রাখেন নুসরাত।

আরও লিখেছেন যে, ‘শুধুমাত্র আপনার (নুসরাত) জন্য যশকে অনেক বাজে কথা শুনতে হচ্ছে। আপনারা একসঙ্গে থাকেন সারা জীবন যেন আমাদের কোনো কথা আর না শুনতে হয়। কিছু মনে করবেন না। এ কথাগুলো বললাম কারণ যশকে অনেক ভালোবাসি।

এন-কে

Feb2
Feb2