গুঞ্জনের প্রতিক্রিয়া জানালেন শেহনাজ গিল
বলিউডের টক অব দ্য টাউন এখন সালমান ও শাহনাজ গিল। বেশকিছু ভারতীয় গণমাধ্যম তাদের সংবাদে বলেছেন, বলিউড ভাইজান সালমানের সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ থেকে সড়ে দাঁড়িয়েছেন ‘বিগ বস’ খ্যাত তারকা শেহনাজ গিল। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকেও আনফলো করেছেন ভাইজানকে।
এমন খবরে নেটপাড়ায় বেশ চর্চা হচ্ছিল। তবে এবার এ বিষয়ে আসল খবর জানালেন স্বয়ং শেহনাজ গিল। সোমবার (৮ আগস্ট) রাতে শেহনাজ তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন যে, ‘লল, গত এক সপ্তাহ থেকে গুঞ্জনের খবরে আমিও বিনোদন পাচ্ছি। আমি আর অপেক্ষা করতে পারছি না এই সিনেমার জন্য। সেই সঙ্গে এই সিনেমায় নিজেকে দেখার জন্য।’
এই স্টোরি দিয়ে তিনি জবাব দিয়ে দিয়েছেন সব গুঞ্জনের। এ থেকে স্পষ্ট বোঝায় যাচ্ছে তিনি ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমার সঙ্গে যুক্ত আছেন। তবে সালমান খানকে নিয়ে কন কথা লেখেননি। এরপর তার ইনস্টাগ্রামের ফলোয়িং অপশন চেক করলে দেখা যায় সালমান খানকে তিনি এখনো ফলো করেন।
চলতি বছরে সালমান খানের বোন অর্পিতার ঈদের পার্টিতে দেখা গেছে শেহনাজকে। সেখানে সালমান ও শাহনাজের ঘনিষ্ঠতা সবার নজরের এসেছিল। এ নিয়ে অবশ্য বেশ চর্চাও হয়েছিল সে সময়।
শেহনাজ গিল একজন পাঞ্জাবি অভিনেত্রী ও সংগীতশিল্পী। তবে বিগ বস শোয়ের পর তার পরিচিতি বেড়েছে। তিনি এখন নিয়মিত বলিউড পাড়ায়। মাস কয়েক আগেই মুক্তি পেয়েছে তার পাঞ্জাবি সিনেমা ‘হসলা রাখো’। সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করে নিয়েছে। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছাড়াও তার হাতে রয়েছে আরও একটি হিন্দি সিনেমা। সেখানে অনিল কাপুর ও ভুমি পেন্ডেকারের সঙ্গে অভিনয় করবেন।
এন-কে


আপনার মতামত লিখুন