খুঁজুন
মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মা হলেন পরীমনি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১০ আগস্ট, ২০২২, ৭:২৯ অপরাহ্ণ
মা হলেন পরীমনি

বাবা-মা হয়েছেন ঢালিউডের তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি দম্পতি। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন পরী।

এই দম্পতির পারিবারিক সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।

সময়ের আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে গেল বছরের ১৭ অক্টোবর বিয়ের আনুষ্ঠানিকতা সারেন পরী। বিয়ের খবরের সঙ্গে বাবা-মা হতে যাওয়ার খবরও প্রকাশ্যে এনেছিলেন তাঁরা।

গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুণিন’-এর সেটে দুজনের পরিচয় ও প্রেম তারপর হুট করেই বিয়ে।

এন-কে

Feb2

একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২:৫২ অপরাহ্ণ
একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে খরচ হবে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ৩টি ও সংশোধিত প্রকল্প ২টি।

মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ প্রকল্প রয়েছে। এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন তিনটি প্রকল্প; ফেনী জেলার মুহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়), করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প এবং পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়ার মিরপুর ও কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন পেয়েছে। অনুমোদন পাওয়া অন্য প্রকল্পটি হলো—শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ‘১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন’ প্রকল্পের তৃতীয় সংশোধনী।

সভায় পরিকল্পনা মন্ত্রীর মাধ্যমে ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত চারটি প্রকল্প সম্পর্কেও একনেক সভাকে অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সাভার স্থাপন, বিমান বাহিনী স্টেশন শমসেরনগরে বিএএফ শাহীন কলেজের অবকাঠামো উন্নয়ন এবং প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও ত্রিপিটক শিক্ষা কার্যক্রমের চতুর্থ পর্যায় প্রকল্প।

সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানসহ মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছি: জাহেদ উর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২:২৪ অপরাহ্ণ
তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছি: জাহেদ উর রহমান

নয়াদিল্লি বিমানবন্দরে দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, নয়াদিল্লি বিমানবন্দর থেকে দেশে ফিরে আসার সিদ্ধান্ত ছিল তাৎক্ষণিক প্রতিবাদের অংশ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ওখানে ব্যক্তি হিসেবে যাইনি, সরকারের একজন প্রতিনিধি হিসেবে গিয়েছি। ফলে আমার সঙ্গে ওখানে যা হয়েছে তাৎক্ষণিক একটা প্রতিবাদ করা দরকার। সে কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি।’

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘একটা পর্যায়ে তারা খুব চেষ্টা করেছে যেন আমি ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত কর্মকাণ্ড সেটায় অংশগ্রহণ করি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে, রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার।’

দিল্লিতে সোমবার শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে জাহেদ উর রহমান রোববার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ওই বৈঠকে তার বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।

কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দেয়। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশে অস্বীকৃতি জানান এবং কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। সোমবার দুপু‌রে তিনি ঢাকায় ফেরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ওই বৈঠকে উপদেষ্টার অংশ নেওয়ার বিষয়টি গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল।

সোমবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে। সরকারের সিদ্ধান্ত পরে জানানো হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, পুরো ঘটনা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরপর বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলবের ঘটনা ঘটে।

১৬ বছর পর বিশ্বকাপে ফিরে ইরানকে রুখে দিলো নিউজিল্যান্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:৪১ পূর্বাহ্ণ
১৬ বছর পর বিশ্বকাপে ফিরে ইরানকে রুখে দিলো নিউজিল্যান্ড

১৬ বছর পর বিশ্বকাপে ফেরা নিউজিল্যান্ড কঠিন পরীক্ষা নিয়েছে ইরানের। যুদ্ধ পরিস্থিতি ও অনিশ্চয়তা পেরিয়ে ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুইবার পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত সমতা নিয়ে ৯০ মিনিটের খেলা শেষ করেছে ইরান। ‘জি’গ্রুপের ম্যাচটি শেষ হয়েছে ২-২ সমতায়।

মঙ্গলবার (১৬ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে জোড়া গোল করেছেন এলিজা জাস্ট। পিছিয়ে পড়লেও ইরানের হয়ে গোল দুটি শোধ করেন রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবি।

ম্যাচে ৫৩ শতাংশ বল দখল করে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। ৪৭ শতাংশ বল ছিল ইরানের দখলে। তবে ১৭টি আক্রমণ করেছে ইরান আর নিউজিল্যান্ড ১৩টি। ইরানের লক্ষ্যে রাখা ৪ শটের দ্বিগুণ ৮টি লক্ষ্যে রাখে নিউজিল্যান্ড।

দলগত আক্রমণে প্রথম গোলের দেখা পায় নিউজিল্যান্ড। নিজেদের প্রান্ত থেকে গোলরক্ষকের ক্লিয়ারেন্স ইরানের প্রান্তে নিয়ে বলের নিয়ন্ত্রণে নেন অধিনায়ক ক্রিস উড। তার কাছ থেকে বল পেয়ে যান এলিজা জাস্ট। তিনি দ্রুত বল বাড়ান পাস বাড়ান সারপ্রিত সিংয়ের কাছে।

চিপ শটে আবারও উডের কাছে বল ফেরত পাঠান সিং। বক্সে থাকা জাস্ট আরেকবার বল পেয়ে যান উডের কাছ থেকে। এবার বল পেয়ে জোরালো শটে বল জড়িয়ে দেন জালে। আর তাতেই সপ্তম মিনিটে ম্যাচে লিড নেয় নিউজিল্যান্ড।

অস্বস্তি নিয়ে বিশ্বকাপের ম্যাচে খেলতে নামা ইরান যেন আরও চাপে পড়ে যায় গোল হজম করে। যদিও সেটি তারা বুঝতে দিচ্ছিল না। চেষ্টা চালায় ম্যাচে ফিরে আসার। চালিয়ে যায় একের পর এক আক্রমণ। সেই আক্রমণের সফলতা ধরা দেয় ৩২ মিনিটে। ম্যাচে সমতা ফেরায় ইরান।

বক্সের বাইরে বল পান সালমান গহদ্দোস। দারুণ থ্রু পাস বাড়ান শাহরিয়ার মগহানলৌয়ের দিকে। তিনি দারুণ শট নিলেও নিউজিল্যান্ডের ডিফেন্ডার সারম্যান সেটি ব্লক করে দিলেও ভাগ্যক্রমে ইরানের রামিন রেজাইয়ানের সামনে গিয়ে পড়ে বল। সুযোগটি কাজে লাগিয়ে ইরানের হয়ে সমতা ফেরান তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে নিউজিল্যান্ডের অর্ধে একটি ফ্রি-কিক পায় ইরান। রামিন দারুণ এক ক্রসে বল তুলে দেন বক্সে। সেখানে থাকা নেমাতি বল জালে পাঠিয়ে উল্লাস শুরু করেন।

তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললে গোলটি বাতিল হয়ে যায়। ফলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে ইরান। ফলে ১-১ সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন এলিজা। ইরানকে চমকে দিয়ে দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে লিড নেয় নিউজিল্যান্ড। ক্রিস উডের কাছ থেকে পাস পেয়ে বক্সে ঢুকেন এলিজা জাস্ট। ইরানের গোলরক্ষককে পয়াস্ত করে নিখুঁত শটে বল জালে জড়িয়ে ইরানকে হতাশ করেন এলিজা জাস্ট।

যদিও মিনিট দশেকের বেশি লিড ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড। ডান প্রান্তে বল পান আগের গোলদাতা রামিন রেজাইয়ান। দুর্দান্ত ক্রসে তিনি বল ভাসিয়ে দেন বক্সে। সেখানে দারুণভাবে উঠে হেড করেন মোহাম্মদ মোহেবি। নিখুঁত সেই হেড পোস্টের ভেতরের অংশে লেগে জালে জড়িয়ে যায় ৬৪ মিনিটে। ফলে ম্যাচে আবারও সমতা ফেরায় ইরান।

এরপর একাধিক চেষ্টা চালায় দুই দলই। কিন্তু কেউই কোনো গোল করতে না পারায় ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। আগামী ২২ জুন বেলজিয়ামের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে ইরান। একইদিন মিশরের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড।