বেডরুমের ঝগড়া নিজেই ফাঁস করলেন শহিদ কাপুর!

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ১:৪২ দুপুর
বেডরুমের ঝগড়া নিজেই ফাঁস করলেন শহিদ কাপুর!

হলিউডে এখন তারকাদের দাম্পত্য কলহ চলছে চরম পর্যায়ে। ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি বলুন কিংবা অ্যাম্বার হার্ড আর জনি ডেপের কথাই বলুন, দাম্পত্য কলহের রেশে কেউ কারো চেয়ে কম নয়। আর এমন সময়েই বলিউডের নায়ক ফাঁস করলেন তার সাংসারিক কলহের কথা।

দুই ছেলেমেয়েসহ শহিদ কাপুর আর মীরা রাজপুতের সংসার দেখে মনে হতে পারে তারা সুখেই আছেন। কিন্তু আসলে তা মোটেও নয়। শহিদ কাপুর বলেছেন, প্রতি রাতেই তাদের ঝগড়া বেধে যায়।

ব্যক্তিগত ইনস্টাগ্রামে যতই রঙিন আর খুশির মুহূর্তগুলোর ছবি পোস্ট করা হোক না কেন, তার আড়ালে অনেক গল্পই লুকিয়ে থাকে বলে মনে করেন এই বলি অভিনেতা।

করণ জোহরের কফি উইথ করণ শোতে এই তথ্য ফাঁস করেন তিনি। সারাক্ষণই তাদের সম্পর্কে ছোট ছোট কারণে ভুল-বোঝাবুঝির তৈরি হয়। তা ছাড়া ঘরের লাইট জ্বালানো থেকে শুরু করে সিলিং ফ্যানের পাখার গতি, এসির রিমোট নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগে যায়।

এত ঝগড়ার পরও কি সুখী এই নায়ক? এমন প্রশ্নে শহিদের সহজ ও সরল স্বীকারোক্তি হলো ভুল-বোঝাবুঝির মাঝেও মীরাকে পেয়ে তিনি খুশি। তার জীবনে মীরার উপস্থিতির চেয়ে আর ভালো কিছু নেই বলে মনে করেন এই বলিউড অভিনেতা।

এন-কে

Feb2
Feb2