প্রেমের সম্পর্কে ইতি টানার কারণ জিজি!
সুদর্শন নায়ক হিসেবে হলিউড ইন্ডাস্ট্রিতে এক উজ্জ্বল নক্ষত্র হলো লিওনার্দো ডিক্যাপ্রিও। প্রেমের ক্ষেত্রে তিনি সব সময়ই কম বয়সী নারীদের প্রতি বেশি ঝুঁকে পড়েন। প্রেমিকার ২৫ বয়স পেরোলেই সম্পর্কের ইতি টানেন। তবে সম্প্রতি জানা গেল সেই কারণের মূল রহস্য।
দর্শকদের অনেক কালজয়ী ছবি উপহার দিলেও সবাই লিওনার্দোকে ‘টাইটানিক’-এর নায়ক হিসেবেই বেশি চেনেন। বয়স ৪৭ পেরোলেও কম বয়সী নারীদের সঙ্গেই বেশি ঘুরতে পছন্দ করেন এই হলিউড অভিনেতা।
তার জীবনে অনেক নারী যেমন এসেছে, তেমনি চলেও গেছে। তবে লিওনার্দোর যে বিষয়টি সবার নজরে প্রথমেই পড়ে তা হলো তার জীবনের সব প্রেমিকাই কম বয়সী। অনেকেই বলছেন, প্রেমিকার বয়স ২৫ পেরোলেই সম্পর্কে ইতি টানেন এই হলিউড এই অভিনেতা।
তবে জানা গেছে এর আসল রহস্য। তার সর্বশেষ বান্ধবী ক্যামিলা মরোন। তার সঙ্গে যখন নায়কের বিচ্ছেদ ঘটে তখন ক্যামিলার বয়স ২৫ পূর্ণ হয়েছে। তবে অবাক করার বিষয় হলো সম্পর্কের ইতি ঘটার আরেকটি কারণ হলো জিজি।
মাত্র ১ বছরের সম্পর্কে লিওর সঙ্গে অনেকবারই মনোমালিন্য হয়েছে ক্যামিলার। গুঞ্জন উঠেছে, ক্যামিলার সঙ্গে সম্পর্কে থাকাকালীন তিনি ২৭ বছর বয়সী মডেল-তারকা জিজি হাদিদের প্রতি বেশ দুর্বল হয়ে পড়েন।
শুরুতে বন্ধুত্ব বলে মনে করা হলেও সেটি আদতে গভীর রসায়নই ছিল ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’-এর অভিনেতার। যে কারণে ভালো লাগার কথা কখনোই প্রকাশ্যে আনেননি এই হলি নায়ক। ঝুঁকেছেন অন্য কম বয়সী নারীদের পেছনে। কিন্তু তার সম্পর্কের ভাঙনই স্পষ্ট করে দিচ্ছে লিওর অনুভূতিকে। অন্যদিকে লিওর সঙ্গে জিজিরও একই অনুভূতি কাজ করছে কি না, সেটিই এখন দেখার বিষয়।
এন-কে


আপনার মতামত লিখুন