সিদ্ধার্থের মৃত্যুবার্ষিকীতে অনেকটা পরিণত শেহনাজ!
বছর পেরিয়ে আজও ভক্তদের হৃদয়ে উজ্জ্বল সিদ্ধার্থ স্মৃতি। ২০২১ এর ২ সেপ্টেম্বর, অর্থাৎ ঠিক এক বছর আগে হৃদ্রোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যু হয় বিগ বস জয়ী সিদ্ধার্থ শুক্লার।
বিগ বসে অংশ নেয়ার সময় সিদ্ধার্থের সঙ্গে পরিচয় হয় টিভি পর্দায় জনপ্রিয় শেহনাজ গিলের সঙ্গে। তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে তাদের একসঙ্গে ‘সিডনাজ’ বলে ডাকা হত। এরই মাঝে যেন হঠাৎ করেই না ফেরার দেশে চলে যান সিড, যা কোনোভাবেই মেনে নিতে পারেননি শেহনাজ।
সে সময়ের প্রকাশিত সব ভিডিওতেই তার ভেঙে পড়ার দৃশ্য চোখে পড়ার মতো ছিল। সংবাদমাধ্যমের সামনেই নিজেকে সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। দীর্ঘদিন লাইমলাইট থেকে নিজেকে দূরেও সরিয়ে নিয়েছিলেন এই অভিনেত্রী।
এরপর অনেকটাই পরিণত রূপে দেখা গেছে তাকে। সিদ্ধার্থের স্মৃতি নিয়ে তৈরি করেন মিউজিক ভিডিও। অনেকটা কমিয়ে আনেন নিজের শিশুসুলভ আচরণও।
শেহনাজের এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, ‘অবশ্যই সিদ্ধার্থের মৃত্যুর পরে ওর মধ্যে কিছু পরিবর্তন এসেছে। ও হঠাৎ করেই অনেকটা পরিণত হয়ে গেছে। বর্তমানে শেহনাজ একটি শক্তিশালী পদক্ষেপ নিতে চলেছে। তাই ওকে এখন আগের মতো হেসে বেড়াতে আপনারা দেখতে পাবেন না।
এন-কে


আপনার মতামত লিখুন