করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৩০

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৯ সন্ধ্যা
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৩০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৩২৮ জনে। এ সময় শনাক্ত হয়েছে ২৩০ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৯৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৭ হাজার ২৭১ জন।

গত ২৪ ঘণ্টায় চার হাজার ৬৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় চার হাজার ৬৬৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার চার দশমিক ৯৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

এন-কে

Feb2
Feb2