বৈশ্বিক সংকট মোকাবিলার আহ্বান গুতেরেসের
‘বৈশ্বিক সংকট’ মোকাবিলায় সংহতি ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
এ সময় গুতেরেস সংঘাত, জলবায়ু পরিবর্তন, ভঙ্গুর বৈশ্বিক আর্থিক ব্যবস্থা, দারিদ্র্য, অসমতা, ক্ষুধা ও বিভক্তির কথা তুলে ধরে বলেন। তিনি বলেন, শান্তি, মানবাধিকার ও টেকসই উন্নয়নকে এগিয়ে নেয়ার কাজ নিয়ে আমরা বিপদের মুখে পড়েছি।
সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের এই অধিবেশনের শুরুতে জাতিসংঘপ্রধান আরও বলেন, অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় দরকার অব্যাহত সংহতি, যা আমরা এই সংস্থায় বৃহৎ অঙ্গীকার ও সম্ভাবনার মধ্য দিয়ে প্রদর্শন করি।
আগামী সপ্তাহে বিশ্বের উল্লেখযোগ্য সরকার ও রাষ্ট্রপ্রধান সাধারণ অধিবেশনে পর্যায়ক্রমে বক্তব্য রাখবেন।
এদিকে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠান আগামী সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে অনেক নেতাই অংশ নেবেন। একই দিনে জাতিসংঘে শিক্ষাসংক্রান্ত একটি শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। এতে ৯০ জন নেতা অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন।
গুতেরেসের মুখপাত্র জানান, তিনি রানির শেষকৃত্যে যোগ দিতে লন্ডন যাবেন না।
এন-কে


আপনার মতামত লিখুন