সিএমপিতে ৪ পদে রদবদল : আমেনা প্রশাসন ও অর্থ, শ্যামল অপরাধ ও অভিযান
২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) পদসহ উপ-কমিশনার (সদর), উপ-কমিশনার (কাউন্টার টেরোরিজম) ও উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) পদে রদবদল হয়েছে।
বৃহস্পতিবার সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের সই করা পৃথক দুটি আদেশে এসব রদবদল করা হয়।
একটি আদেশে সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) পদে থাকা আমেনা বেগমকে নতুন করে সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) করা হয়েছে। তার স্থলে সিএমপিতে ডিসি (সদর) হিসেবে দায়িত্ব সামলে আসা শ্যামল কুমার নাথ সম্প্রতি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়ার পর তাকে পুনরায় সিএমপিতে এ পদে পদায়ন করা হয়।
অন্য আরেকটি আদেশে সিএমপির উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) আমির জাফরের জায়গায় উপ-কমিশনার (কাউন্টার টেরোরিজম) মোহাম্মদ শহীদুল্লাকে বদলী করা হয়েছে।
আমির জাফরকে উপ-কমিশনার (সদর) এবং উপ-কমিশনার (পিওএম-বন্দর) হাসান মো. শওকত আলীকে উপ-কমিশনার (কাউন্টার টেরোরিজম) পদে বদলি করা হয়েছে।



আপনার মতামত লিখুন