চমেক থেকে ওষুধসহ চোর চক্রের সদস্য গ্রেফতার
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ওষুধসহ আরাফাতুল ইসলাম নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ভোরে হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে থেকে পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৫ রকমের ওষুধ উদ্ধার করা হয়।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে থেকে ব্যাগভর্তি ওষুধসহ একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ২৫ ধরনের ওষুধ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে জানায়, অপারেশন থিয়েটারের কর্মচারীরা এসব ওষুধ তার কাছে বিক্রি করেছে।
তিনি বলেন, উদ্ধারকৃত ওষুধগুলো রোগীর। যা বিভিন্নভাবে চুরি করে হাসপাতালের কর্মচারীরা।
এর আগেও বিভিন্ন সময় ওষুধ চোর চক্রের আট সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, ভোরে ওষুধসহ একজনকে আটক করা হয়েছে। তার সঙ্গে বেশকিছু ওষুধও পাওয়া গেছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ওষুধ চুরির ব্যাপারে হাসপাতালে কর্তৃপক্ষ কঠোর। চোর চক্রের সদস্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
২৪ঘণ্টা/এনআর


আপনার মতামত লিখুন