সব প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভালো চলছে, তা নয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক বলেছেন, বর্তমানে ৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৩ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। দেশে ১০৮টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও প্রায় একই পরিমাণ ৩ লাখ ৩০ হাজার শিক্ষার্থী আছে। এটা পরিপূরক হিসেবে কাজ করছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু সমস্যার কথা জানিয়ে সচিব আবু বকর বলেন, ‘দেশে ৪৯টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নাই। একটা নৌকা মাঝি ছাড়া চলে না। একটা বিশ্ববিদ্যালয় কীভাবে ভাইস চ্যান্সেলর ছাড়া চলবে ?
সব প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভালো চলছে, তা কিন্তু নয়। স¤প্রতি আপনারা দেখেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কী চলছে। মানারাত ইউনিভার্সিটির ট্রাস্টি চেঞ্জ করতে হচ্ছে। আমরা চাই, প্রাইভেট বিশ্ববিদ্যায় গুলো তাদের সক্ষমতা দিন দিন বাড়াবে, এখানে সরকারের কিছু বলার নাই।’
গতকাল চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফল ২০২২ ট্রাইমেস্টারের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ৮২ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে ২ লাখ ৮৩ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল সায়েন্স বিভাগের শিক্ষিকা পূনম মুৎসুদ্দি ও কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক সৌরভ অধিকারীর যৌথ সঞ্চালনায় নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নুরুল আনোয়ার।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. এম মুজিবুর রহমান, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, মোহাম্মদ আলী আজম স্বপন, আহসানুল হক রিজন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব কামরুল হাসান তালুকদার, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়, রেজিস্ট্রার ওবায়দুর রহমান প্রমুখ।
জে-আর


আপনার মতামত লিখুন