মেয়রকে নিয়ে মানহানিকর বক্তব্যের কারণে মামলা
করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি মো. নুরুল আবছারের বিরুদ্ধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার পরিপ্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো. মোস্তফা কামাল চৌধুরী দুলাল বাদী হয়ে চান্দগাঁও থানায় এ মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ী এলাকায় চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে সমাবেশের আয়োজন করা হয়।
সেখানে বক্তব্য দিতে গিয়া করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি মো. নুরুল আবছার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীকে বলেন, ‘এই বেডা, এই মেয়র, তোর বাফর ভিডাৎ বসবাস ন গরির আঁরা।
আঁরা বেডা এগারগান ট্যাক্স দি বসবাস গরিন্দি।… তুই হনলে বেড়া, তুই হন গুণ্ডা আইস্যুসদে, আঁরারে অউল দেহাই হতা হইবাল্লাই?’ (এ ব্যাটা, এই মেয়র, তোর বাবার ভিটায় বসবাস করি না আমরা, আমরা ১১টা ট্যাক্স দিয়ে বসবাস করি। তুই কে? তুই কোন গুণ্ডা এসেছিস, আমাদের আঙ্গুল দেখিয়ে কথা বলার)।
তিনি আরো বলেন,‘…এই মেয়র সাবধান হয়ে যাও তুমি, তোমাকে সাবধান বানী দিচ্ছি, সাবধান হয়ে যাও, না হলে, এই চদরবদর হতাবাত্তি হইলে তোঁয়াত্তে এই চট্টগ্রাম ছাড়ি যঅনণ্ডই ফরিবু।’
জে-আর


আপনার মতামত লিখুন