খুঁজুন
বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুতিনের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধে’র অভিযোগ ব্লিংকেনের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ২:৩৩ অপরাহ্ণ
পুতিনের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধে’র অভিযোগ ব্লিংকেনের

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সরাসরি পুটিনকে আক্রমণ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেছেন, ”যুদ্ধ থামানোর কোনো চেষ্টাই করছেন না পুতিন, বরং যুদ্ধ আরো দীর্ঘ করার প্রয়াস নিয়েছেন। যার জেরে গোটা বিশ্ব সংকটের মুখে। এমনটা হতে দেওয়া যায় না। পুতিনকে এই অপরাধের শাস্তি পেতে হবে। তাকে ছেড়ে দেওয়া হবে না।” এরপরেই রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে সরাসরি যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে আসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে অধিবেশনের উদ্বোধনী ভাষণে জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস বলেছেন, ইউক্রেন থেকে সম্প্রতি যে সমস্ত খবর মিলছে, তা চিন্তা আরো বাড়াচ্ছে। যেভাবে রাশিয়া আক্রমণ করছে, তা সম্পূর্ণ নীতিহীন এবং অগ্রহণযোগ্য। রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু তা-ই নয়, রাশিয়া যেভাবে ইউক্রেনে দখল করে নেয়া বিভিন্ন এলাকায় গণভোটের প্রস্তুতি নিচ্ছে, তারও প্রবল সমালোচনা করেছেন গুতেরেস। ইউক্রেনের যুদ্ধকে জাতিসংঘের প্রধান সরাসরি মানবাজাতির বিরুদ্ধে লড়াই বলে অভিযোগ করেছেন।

নিরাপত্তা পরিষদের বৈঠকে বার বার পুতিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। গুতেরেস স্বয়ং পুতিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। কিন্তু বিশেষজ্ঞদের বক্তব্য, নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার ভেটো ক্ষমতা আছে। ফলে সেখানে রাশিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেয়া সম্ভব নয়। শুধু তা-ই নয়, রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে চীনেরও সমর্থন প্রয়োজন। বাস্তবে তা সম্ভব নয় বলেই তারা মনে করছেন।

এদিকে পুতিন জানিয়েছেন, সেনাবাহিনীতে যোগ দেওয়ার একটি ডিক্রি তিনি জারি করেছেন। তবে সেখানে সকলকে যোগ দেওয়ার কথা বলা হয়নি। তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এলে সবরকমভাবে দেশকে রক্ষা করতে হবে। তার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হলেও তা করা হবে। বস্তুত, পুতিনের এই মন্তব্য ঘিরেই পরমাণু অস্ত্র ব্যবহারের বিতর্ক শুরু হয়েছে। এর আগে পুতিন বলেছিলেন, পরমাণু অস্ত্রগুলি নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছে। প্রয়োজনে যাতে তা ব্যবহার করা যায়।

এদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবকও নাম না করে পুতিনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেছেন, অবিলম্বে ইউক্রেন ও রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে হবে। তিনি বলেছেন, যুদ্ধের সময় আন্তর্জাতিক আইন বা মানবাধিকার লংঘন কোনোভাবেই মানা যায় না। যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে, সেখানে তা তদন্ত করে দেখা হোক। তিনি এটাও জানিয়েছেন, পরমাণু বোমার প্রসঙ্গ যেভাবে উঠছে, তাতে ভারত অত্যন্ত উদ্বিগ্ন।

এন-কে

Feb2

দ্বিতীয় তেল শোধনাগার তৈরি করা জরুরি: সেনাপ্রধান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
দ্বিতীয় তেল শোধনাগার তৈরি করা জরুরি: সেনাপ্রধান

স্বাধীনতার ৫৪-৫৫ বছর পার হলেও দেশে দ্বিতীয় কোনো জ্বালানি তেল শোধনাগার (রিফাইনারি) গড়ে না ওঠায় আক্ষেপ প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রে যুদ্ধে সৃষ্ট সংকট সমাধানে জ্বালানি ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, জ্বালানি সক্ষমতা যে কতটা গুরুত্বপূর্ণ তা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে স্পষ্ট। নিজস্ব শোধনাগার না থাকায় অপরিশোধিত তেল থাকা সত্ত্বেও বিদেশ থেকে বেশি দামে পরিশোধিত জ্বালানি আমদানি করতে হচ্ছে, যার ফলে জ্বালানি খরচ বাড়ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য, সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ মোট ৪৫ জন ফেলো এই কোর্সে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী ফেলোরা জানান, কোর্সটি কৌশলগত সচেতনতা বৃদ্ধি, আন্তঃবিভাগীয় সহযোগিতা জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা পালন করবে।

কোর্স সফলভাবে সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারীদের অভিনন্দন জানানোর পাশাপাশি জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা এবং দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান সেনাপ্রধান।

জ্বালানি সংকট নিয়ে সেনাপ্রধান বলেন, ‘আমাদের দেশে একটি মাত্র রিফাইনারি (ইস্টার্ন রিফাইনারি) রয়েছে যা চাহিদার মাত্র ১০ থেকে ১৫ শতাংশ মেটাতে পারে। বাকি জ্বালানি আমাদের পরিশোধিত অবস্থায় আমদানি করতে হয়, যার ফলে খরচ অনেক বেশি পড়ে।

শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র এবং শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

ছাত্রছাত্রীদের পাঠাভ্যাস তৈরি করতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে সরকারের কাজ করার সিদ্ধান্তের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানাল, এ লক্ষ্যে কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদসহ শিক্ষা, প্রাথমিক, গণশিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন সরকারপ্রধান। এ সময় কর্মসূচিটি কীভাবে সারাদেশের পড়ুয়াদের মধ্যে বিস্তৃত করা যায়, সে বিষয়েও হয়েছে বিস্তারিত আলোচনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, জাহেদ উর রহমান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকতারা।

এর আগে গত ৭ এপ্রিল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অধ্যাপক আবু সায়ীদ।

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রেখে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সভাকক্ষে এ সিদ্ধান্তর কথা জানান মন্ত্রী।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আর দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।

তিনি বলেন, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বেশি সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হয়েছে ১১ পয়সা।

মন্ত্রী বলেন, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর। শুধুমাত্র ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না।

জ্বালানি তেলের দাম কমে গেলে ভাড়াও আবার কমবে। তবে রেলওয়েতে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান সড়কমন্ত্রী শেখ রবিউল আলম।

গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এতে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ে।

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে এর আগে সবশেষ ২০২২ সালে বাস ভাড়া বাড়ানো হয়েছিল।