চন্দনাইশে ইয়াবাসহ আটক ১
চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে গোপন সংবাদের বিশেষ অভিযান চালিয়ে ১ জন মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
চন্দনাইশ থানার এসআই খালেকুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়ীয়া সাকিনের সড়ক ও জনপথ অফিসের সামনে
রাস্তায় অভিযান চালিয়ে শ্যামলী এন.আর ট্রাভেল্স বাসের যাত্রী বিশেষ কায়দায় ব্যাগে ভিতরে করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামি হলো – মো. নুরুল আলম(৩৫), পিতা-মৃত মো. ইমাম শরীফ, মাতা-মোছা: সুফিয়া বেগম, সাং-সুখছড়ি(হাছিরপাড়া), ০৮নং ওয়ার্ড, আমিরাবাদ ইউপি, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত ওসি আনোয়ার হোসেন জানান, ১ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়েছে।
আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ কর হয়েছে।
২৪ঘণ্টা/জেআর


আপনার মতামত লিখুন