খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডের বার আউলিয়া থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ১১:০৪ পূর্বাহ্ণ
সীতাকুণ্ডের বার আউলিয়া থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বার আউলিয়া থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় বিবি আয়েশা লাকি (২১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার সোনাইছড়ির বার আউলিয়া মাজারের পূর্ব পার্শ্বে জসিম উদ্দিনের বাড়ি থেকে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করেন।

পুলিশ লাশটি সুরতাল করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লাকির স্বামী সেলিম উদ্দিন এবং ভাসুর জসিমকে আটক করেছে পুলিশ। এটাকে ফাঁসি নয় বলে দাবী করছে লাকির আত্মীয়-স্বজনরা। লাকির খালা পারভিন আক্তার ও নানী নুরজাহান বেগম বলেন, স্বামী, ভাসুর,জা মিলে লাকিকে হত্যা করে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছে।

জানা যায়, ৪ বছর আগে নজির আহমেদের সাথে মৃত নুর উদ্দিনের মেয়ে বিবি আয়েশা লাকির বিয়ে হয়। তাদের আড়াই বছরের এক শিশুপুত্র রয়েছে। লাকির মা-বাবা মারা যাওয়ার পর শীতলপুর গামারীতলা এলাকায় নানার বাড়িতে বড় হয় লাকি। নানা নুর আহম্মদ নাতনী লাকিকে বিয়ে দেয়।

লাকির খালা পারভিন আক্তার বলেন, আমার ভাগনীর বিয়ের পর থেকে স্বামীর সাথে তার ভাবির পরকিয়া প্রেমের সম্পর্ক রয়েছে। বিষয়টি আমার ভাগনী বারবার আমাদেরকে জানিয়েছিল। স্বামী সেলিম আগেও একটা বিয়ে করে পরকিয়ার কারণে সে স্ত্রী চলে যায়। সকালে আমাদেরকে জানানো হয় লাকি ফাঁসি খেয়েছে।

এব্যাপারে স্বামী সেলিম ভাবির সাথে পরকিয়ার কথা অস্বীকার করে বলেন, রাতে আমার স্ত্রীর সাথে সামান্য কথাকাটাকাটি হয়, এর পর সে মোবাইল ভেঙ্গে ফেলে। আমি রাগ করে অন্য রুমে শুতে যায়। এদিকে মধ্যে রাতে আমার ছেলের কান্নার আওয়াজ শুনে দরজা খুলতে গিয়ে দেখি দরজা ভিতর থেকে বন্ধ। এরপর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য নাছিরকে জানায়। সকাল থেকেই দরজা খুলতে না পেরে পুলিশকে খবর দিলে পুলিশ দরজার খিল খুলে দেখতে পায় সিলিং ফ্যানের সাথে সে ঝুলে আছে।

এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি ( তদন্ত) শামীম শেখ বলেন, খবর পেয়ে আমরা ঘটনারস্থলে গিয়ে ভিতর থেকে রুমের দরজা বন্ধ পাই, পরে লাকির শশুড় বাড়ির লোকজনের সামনে ভিতর থেকে লাগানো খিল খন্তা দিয়ে খুলে দেখতে পাই ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলানো লাশ উদ্ধার করি, সুরতাল রির্পোট তৈরী করে দেখা যায় শুধুমাত্র গলায় ফাঁসের দাগ রয়েছে। এটা কি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের পর জানা যাবে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী এবং তার বড় ভাইকে আটক করা হয়েছে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…