গণবিরোধী সরকারের পদত্যাগ সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণ-সমাবেশ
গণবিরোধী সরকারের পদত্যাগ সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) চট্টগ্রাম বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জিসপ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব এম এ কাশেম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম চৌধুরী এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নীতি নির্ধারণী কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম জিসপ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক এডভোকেট আব্দুল আজিজ,
সহ দপ্তর সম্পাদক মো. আরিয়ান আনোয়ার, জিসপ কেন্দ্রীয় সহ ছাত্র বিষয়ক মো. মিজানুর রহমান রাজু, চট্টগ্রাম মহানগর নেতা শেখ আলা উদ্দিন, সন্দীপ উপজেলা শাখার আহ্বায়ক মো. হাবিব উল্লাহ, মিরসরাই উপজেলা সভাপতি মো. মুছা মিয়া,
সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম গিয়াস উদ্দিন খোকন বলেন,
১২ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় গণ-সমাবেশের মাধ্যমে গণবিরোধী ভোটারবিহীন শেখ হাসিনা সহ তার দোসরদের পতন শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোটারবিহীন মাফিয়া ডনদের বিদায়ের ঘন্টা বাজিয়ে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের বিজয় সুনিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন, লুটপাটকারী মহাদুর্নীতিবাজদের মূল হোতা শেখ হাসিনা বিভিন্ন নাটকীয়তার মাধ্যমে মিথ্যা প্রতারণার মাধ্যমে জনগণ কে জিম্মি করে অন্যায় অত্যাচার সহ নির্যাতনের মাধ্যমে আরেকটি পাতানো নির্বাচনের অপকৌশলের
নীল নকশার অংশ নেওয়ার পাঁয়তারা করছে সকল নীল নকশা ধুলিসাৎ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সময়ের দাবী পরে সভাপতি আলহাজ্ব এম এ কাশেম সবাইকে স্বতঃস্ফূর্ত গণসমাবেশে অংশ গ্রহন করার আহ্বান জানিয়ে প্রস্তুতি সভা শেষ করেন ।
২৪ ঘণ্টা / জে-আর


আপনার মতামত লিখুন