চট্টগ্রামে প্রতিবাদী আলোচনা সভা
চীনের উইঘুরে মুসলিমের উপর নির্যাতন
চীনের উইঘুরে মুসলিমের উপর নির্যাতন বন্ধের দাবিতে চট্টগ্রামে এক প্রতিবাদী আলোচনা সভা শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ ধরনের নির্যাতন মানবাধিকার লঙ্ঘন করা হয়। প্রধান অতিথি আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশের সংগ্রামী আমীর আল্লামা আনাস মাদানী এ বিষয়ে জোরালো বক্তব্য রাখেন।
এতে প্রধান আলোচক ছিলেন আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের ভাইস চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী ফারুকী।
চট্টগ্রাম মহানগর সভাপতি মুফতী ওসমান গনির সভাপতিত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আলোচকরা এ বিষয়ে জাতিসংঘ ও মুসলিম বিশ্বকে জোরালো ভূমিকা রাখার আহবান জানান।
আলোচনা ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, চীনে তুর্কী ও উইঘুরে প্রায় ২২ লাখ মুসলিম রয়েছে। কিন্তু ধর্মপ্রাণ এসব মুসলমানদের উপর উপর দীর্ঘদিন ধরে ধর্ষণ, যৌন নীপিড়ন ও জোরপূর্বক আটকে রাখার ঘটনাও ঘটছে।
এছাড়াও গণহত্যা ও হত্যার ঘটনাও ঘটেছে। কিন্তু জাতিসংঘ এ বিষয়ে এ পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি। এদিকে,
চীনা সরকার মিডিয়ার সকল কর্মকান্ডকে বন্ধ রেখে চীনে অবস্থারত ২২ লাখ ধর্মপ্রাণ মুসলমানকে ডিটেনশন ক্যাম্পে বছরের পর বছর নির্যাতন চালিয়ে আসছে ।
বক্তারা প্রতিবাদী আলোচনা সভায় আরো উল্ল্যেখ করেছেন আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ও চীনারা পাকিস্তানী হানাদারদের সহায়তা করেছে।
আমারা স্বাধীনতা প্রতিষ্ঠায় চীনের সহায়তা পায়নি। এছাড়াও এ দেশ থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা প্রত্যাবসন বন্ধেও চীনের পরোক্ষ যোগসাজশ রয়েছে।
বক্তারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, চীনের মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আপনার ডাকে সাড়া দিবে বিশ্বের অন্যান্য দেশগুলো।
বিশ্ব ঐক্যবদ্ধ হলে চীনের উইঘুর এলাকা ছাড়াও বিভিন্ন এলাকায় থাকা মুসলিমরা নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে পারবে। চীনা সরকারের ভয়াবহ করাল থাবা থেকে মুক্তি পাবে বিপদগ্রস্থ মুসলিমরা।
প্রতিবাদী আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক মুফতি তানজিল আমীর,
আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের কেন্দ্রীয় মহাসচিব ইয়াসিন হাবিব, প্রেসিডিয়াম সদস্য মাওলানা আব্দুল জব্বার প্রমুখ।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন