খুঁজুন
, ,

নৌপথে আসছে ইয়াবার বড় চালান, পাল্টেছে কৌশল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 2 November, 2022, 6:38 pm
নৌপথে আসছে ইয়াবার বড় চালান, পাল্টেছে কৌশল

চট্টগ্রামের ইয়াব ব্যবসায়ীরা ইয়াবা পাচারের কৌশলে পরিবর্তন এনেছে। সীমান্তবতীর্ দেশ মায়ানমারের ইয়াবা চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়ক হয়ে এখন আর বড় চালান পাচার হয়না। ইয়াবা কারবারিরা নতুন ও নিরাপদ ভাবে পথ বেঁচে নিয়েছে মহেশখালীর উপকূলীয় অঞ্চলকে। রাতের আঁধারে নির্ভয়ে নির্বিঘ্নে উপকূলীয় এলাকার কুতুবজোমে খালাস করছে ইয়াবার বড় চালানগুলো এরপর সড়ক বা নৌপথ হয়ে সেগুলো সরাসরি চট্টগ্রামে আসে। কক্সবাজার থেকে সরাসরি বাসে করে ইয়াবা আসছে চট্টগ্রাম যাচ্ছে ঢাকায়ও।

এছাড়া সাতকানিয়া নেমে রাঙ্গুনীয়া হয়ে সড়কপথে চট্টগ্রাম নগরীতে প্রবেশ করছে ইয়াবা। কারবারিরা প্রথমে পটিয়ায় নেমে কর্ণফুলী নদীর ১৪ নম্বর ঘাট ব্যবহার করে ইয়াবা পাচার করছে।

এছাড়া বাঁশখালী হয়ে আনোয়ারা দিয়েও পাচার করা হয় এ মাদক। নৌপথে মহেশখালী থেকে মাছের ট্রলার ও লবণের বোট করে ফিশারি ঘাট এবং পতেঙ্গাসহ নগরীর অলিগলিতে ছড়িয়ে পড়ছে মরণব্যাধি ইয়াবা।

সহজ কৌশলে ইয়াবা পাচারে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিপত্তি বাঁধায় কৌশল পাল্টিয়ে মাদক পাচার হচ্ছে। বিশেষ করে ভোররাতে বিলাসবহুল গাড়িতে করে পাচার হয়, যাতে কেউ সন্দেহ না করে সেজন্য বাচ্চাদেরও সঙ্গে রাখা হয়।

অনেক সময় বাচ্চাদের ডায়াপারে করেও বহন করা হয়। মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য মাদক পাচারে পরিবহনে নিত্যনতুন কৌশল ব্যবহার করে।

সুক্ষ্ম কৌশল অবলম্বন করতে কারবারিরা গাড়ির সিটের নিচে বিশেষ চেম্বার, জুতা, ছাতা, নিজের পেটে করে, বাচ্চার শরীরে সঙ্গে করে ভ্রমণকারী হিসেবেও ইয়াবা পাচার করছে।

তথ্য নিয়ে জানা গেছে, গত ২৯ মার্চ রাতে কক্সবাজার জেলার সর্ববৃহৎ ইয়াবা চালানটি উদ্ধার করা হয় মহেশখালী পৌরসভার গোরকঘাটা সিকদার পাড়ার মাওলানা জাকারিয়ার পুত্র সালাহ উদ্দীনের পোড়া গাড়ির ভিতর হতে।

উদ্ধারকৃত ইবার সংখ্যা ৬ লাখ ২০ হাজার বলে পুলিশের রেকর্ড সূত্রে জানা যায়। এতোবড় চালান উদ্ধার করা হলেও কার্যত কোন আসামী গ্রেপ্তার না হওয়াতে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়।

এদিকে মহেশখালীর দুইটি জেটি ঘাটে প্রশাসনের তেমন কার্যকর তৎপরতা না থাকায় রাতের অন্ধকারে নির্বিঘ্নে টেকনাফ ও মায়ানমার থেকে যে কোন অবৈধ পণ্য ইয়াবাসহ নিয়ে ট্রলার ভীড়তে পারে।

এ সুযোগে ঘাটের লোকজনের সাথে আতাত করে নিরাপদে ইয়াবার চালান লোড আনলোড করা হয়। এই ঘাটে প্রশাসনের নজরদারী বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।

অন্যদিকে গত অক্টোবর মাসে চট্টগ্রাম মহনগর থেকে ৪০ মামলায় ৪৫জন গ্রেফতারের সাথে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিভিন্ন জায়গা থেকে গাঁজা উদ্ধার করা হয় ৭ কেজি একই সাথে ৬৯ জনকে গ্রেফতার করে ৬৯ জনের বিরুদ্ধে মামলা দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম কার্যালয়।

এসব তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ের উপ—পরিচালক মুকুল জ্যোতি চাকমা।

২৪ ঘণ্টা / জেআর

Feb2

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 1:30 pm
গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হতেই চূড়ান্ত হয়েছে নকআউট পর্বের সমীকরণ। ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত বিশ্বকাপে ১২টি গ্রুপ থেকে শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানে থাকা দল মিলিয়ে মোট ৩২টি দল জায়গা করে নিয়েছে রাউন্ড অব ৩২-এ।

গ্রুপ ‘এ’ থেকে নকআউটে উঠেছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ‘বি’ গ্রুপ থেকে সুইজারল্যান্ড, কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা। ‘সি’ গ্রুপ থেকে ব্রাজিল ও মরক্কো, ‘ডি’ গ্রুপ থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে।

‘ই’ গ্রুপ থেকে জার্মানি, আইভরি কোস্ট ও ইকুয়েডর। ‘এফ’ গ্রুপ থেকে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন। ‘জি’ গ্রুপ থেকে বেলজিয়াম ও মিসর, ‘এইচ’ গ্রুপ থেকে স্পেন ও কেপ ভার্দে।

‘আই’ গ্রুপ থেকে ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল। ‘জে’ গ্রুপ থেকে আর্জেন্টিনা, আলজেরিয়া ও অস্ট্রিয়া। ‘কে’ গ্রুপ থেকে কলম্বিয়া, পর্তুগাল ও ডিআর কঙ্গো। আর ‘এল’ গ্রুপ থেকে ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়া নিশ্চিত করেছে শেষ ৩২-এর টিকিট।

গ্রুপ পর্ব শেষে রাউন্ড অব ৩২-এর সূচিও চূড়ান্ত হয়েছে। রাউন্ড অব ৩২-এর লড়াই শুরু হবে ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ আফ্রিকা ও কানাডার ম্যাচ দিয়ে। একই দিন রাত ১১টায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে জাপানের।

৩০ জুন ভোর ২টা ৩০ মিনিটে জার্মানির প্রতিপক্ষ প্যারাগুয়ে। সকাল ৭টায় নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে। রাত ১১টায় আইভরি কোস্ট লড়বে নরওয়ের সঙ্গে।

১ জুলাই ভোর ৩টায় মাঠে নামবে ফ্রান্স ও সুইডেন। সকাল ৭টায় স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ ইকুয়েডর। রাত ১০টায় ইংল্যান্ডের সামনে থাকবে ডিআর কঙ্গো।

২ জুলাই ভোর ২টায় বেলজিয়াম খেলবে সেনেগালের বিপক্ষে। সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা।

৩ জুলাই ভোর ১টায় স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। ভোর ৫টায় পর্তুগাল লড়বে ক্রোয়েশিয়ার বিপক্ষে। সকাল ৯টায় সুইজারল্যান্ডের প্রতিপক্ষ আলজেরিয়া।

রাউন্ড অব ৩২-এর শেষ দিনের প্রথম ম্যাচে ৪ জুলাই রাত ১২টায় অস্ট্রেলিয়া খেলবে মিসরের বিপক্ষে। ভোর ৪টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে কেপ ভার্দের। আর সকাল ৭টা ৩০ মিনিটে কলম্বিয়া ও ঘানার ম্যাচ দিয়ে শেষ হবে বিশ্বকাপের রাউন্ড অব ৩২।

৬ গোলের ম্যাচে রোমাঞ্চকর ড্র অস্ট্রিয়া-আলজেরিয়ার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 10:42 am
৬ গোলের ম্যাচে রোমাঞ্চকর ড্র অস্ট্রিয়া-আলজেরিয়ার

আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচের অতিরিক্ত সময়ে যা হলো তা হয়তো কোনো চিত্রনাট্যকেও হার মানাবে। নির্ধারিত সময়ে ২-২ গোলের সমতায় থাকা ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে এগিয়ে গিয়েছিল আলজেরিয়া। এই গোল স্বপ্ন দেখাচ্ছিল ইরানকেও। কিন্তু ৩ মিনিটের ব্যবধানে ইরানের সেই স্বপ্ন ভেঙে দিল অস্ট্রিয়া। ৯৬ মিনিটে গোল করে আবারও সমতায় ফেরে অস্ট্রিয়া। শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

ফলে সমান ৪ পয়েন্ট করে নিয়ে নকআউটের টিকিট পেয়েছে দুই দলই। অন্যদিকে সেরা তৃতীয় স্থান অধিকারী দলগুলোর তালিকায় নবম স্থানে থেকে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে ইরান।

শনিবার গ্রুপপর্বের শেষ ম্যাচে মিসরের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ইরান। এতে গ্রুপে তৃতীয় হলেও শেষ বত্রিশের ওঠার আশা টিকে ছিল তাদের। কিন্তু সেই আশায় প্রথম ধাক্কা আসে উজবেকিস্তানের বিপক্ষে ডিআর কঙ্গোর জয়ে। এরপর ইরানের ভাগ্য নির্ভর করছিল ‘জে’ গ্রুপের আলজেরিয়া ও অস্ট্রিয়া ম্যাচের ওপর। এই ম্যাচে যেকোনো একটি দল জিতলেই ইরানের নকআউট নিশ্চিত হতো। কিন্তু শেষ মুহূর্তের রোমাঞ্চ আর উত্তেজনায় ম্যাচটি সমতায় শেষ হয়।

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 10:31 am
জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে নেমেছিল আর্জেন্টিনা। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে তৃপ্তি নিয়েই মাঠ ছাড়ল কোচ লিওনেল স্কালোনির দল। নয়টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেও দলটি জানিয়ে দিল, বেঞ্চের শক্তিতেও তারা কম যায় না।

শুরু থেকেই আক্রমণে ছিল আর্জেন্টিনা। ১৭ মিনিটে বক্সের বাইরে ফাউলের শিকার হন জিওভানি লো সেলসো। সেখান থেকেই দুর্দান্ত বাঁকানো ফ্রি কিকে প্রথম গোলটি নিজেই করেন তিনি। বিশ্বকাপ অভিষেকে গোল পেয়ে স্মরণীয় করেন নিজের প্রথম ম্যাচ। উল্লেখ্য, ৫ মিনিটেই একটি গোল করেছিলেন লো সেলসো, তবে অফসাইডে বাতিল হয়ে যায় সেটি।

৩১ মিনিটে বক্সে ফাউলের শিকার হন মার্কোস সেনেসি। ভিএআর যাচাইয়ের পর রেফারি পেনাল্টি দেন। স্পটকিক থেকে গোল করেন লাউতারো মার্তিনেজ। এটি ছিল তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম গোল। এক বিশ্বকাপ খেলেও গোলের মুখ দেখেননি লাউতারো, এবার সেই অপেক্ষার অবসান হলো। দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে জর্ডান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। মুসা আল তামারি ডান উইং থেকে নিচু ক্রসে পা ছুঁইয়ে গোল করেন। এটি ছিল এই বিশ্বকাপে জর্ডানের প্রথম গোল। আলজেরিয়া বা অস্ট্রিয়া কেউই আর্জেন্টিনার জালে বল জড়াতে পারেনি, সেই কাজটি করল জর্ডান।

৬০ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। লো সেলসোর জায়গায় আসেন তিনি। সঙ্গে মাঠে নামলেন থিয়াগো আলমাদা ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারও। তুলে নেওয়া হয় লাউতারো ও নিকো পাজকে।

মাঠে নেমেই ম্যাচে ছাপ রাখেন মেসি। প্রায় ৩০ গজ দূর থেকে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। সেখান থেকে দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন তিনি। স্কোর হয় ৩-১। আর এই গোলেই টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল করে ব্রাজিলের কিংবদন্তি জাইরজিনিওর ৫৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন মেসি।

শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতে গ্রুপ জে-তে শীর্ষ দল হিসেবে নকআউটে উঠল আর্জেন্টিনা। পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে কেপ ভার্দে।