সাতকানিয়ায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশে সড়ক দূর্ঘটনায় আলমগীর হোসেন (৩৪) নামে ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। দূর্ঘটনায় আহত হয়েছেন কামরুজ্জামান (২৫) ও আব্দুর রহিম (২৮) নামে আরো ২ জন।
গত শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার কেরানিহাটের উত্তরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে অবস্থিত অলকেয়ার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন পাবনা জেলার ফরিদপুর উপজেলার দারগাইন এলাকার লুৎফুর রহমানের ছেলে। সে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কে হাসপাতালের সামনে চট্টগ্রামমূখি যাত্রীবাহী একটি পিক-আপ চলন্ত আবস্থায় ব্রেক করলে পেছন থেকে আসা একটি ব্যটারি চালিত অটো রিকশা পিক-আপকে ওভারটেক করতে যায়।
এসময় বিপরীত দিক থেকে আসা বালু বুঝাই একটি মিনি ট্রাকের সাথে অটো রিকশার সংঘর্ষ হয়। এতে রিকশা চালক ও প্রকৌশলী সহ ৩ জন আহত হয়।
গুরুতর আহত আবস্থায় আলমগীরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরবর্তী উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, সড়ক দুর্ঘটনায় ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের একজন প্রকৌশলী নিহত ও দুজন আহত হয়েছে।
নিহতের লাশ তার পরিবারকে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে মামলা হয়েছে এবং দুর্ঘটনায় পতিত মিনি ট্রাক ও অটো রিকশাটি জব্দ করা হয়েছে।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন