পুলিশ পরিচয়ে লুট করতে গিয়ে পুলিশের হাতেই ধরা
ছলে—বলে কৌশলে প্রতিদ্বন্দ্বী ব্যবসা প্রতিষ্ঠানের ওপর প্রভাব ফেলতে নানা কৌশল অবলম্বনের পর অবশেষে পুলিশ পরিচয়ে মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতেই গ্রেফতার হলো ৩ লুটেরা, এসময় পালিয়ে গেছে আরও ২জন। গত ৫ নভেম্বর দুপুর সাড়ে ৩টায় কালুরঘাট মৌলভী বাজারস্থ এলাকা হতে মালামাল লুটের সময় তাদের গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ৪ হাজার ৬’শ পঞ্চাশ কেজি ওজনের ৩টি লোহার পাইপ উদ্ধার করা হয়, যার মূল্য ৪ লাখ ৮০ হাজার ।
জানা গেছে, মাওয়া গ্রুপ ও আমিন এ্যান্ড ব্রাদার্স নামে দুই ঠিকাদারি প্রতিষ্ঠান পেশি শক্তি প্রয়োগ করে হাসান বিল্ডার্স নামে আরেক ঠিকাদার প্রতিষ্ঠানকে ব্যবসায়িক ভাবে প্রভাবিত করতে গত ৪—৫ মাস ধরে নানা হুমকি ও হয়রানি করে আসছিল।
সবশেষ শনিবার (৫ নভেম্বর) দুপুরে পুলিশ পরিচয়ে মালামাল লুট করতে গেলে ভুক্তভোগি ঠিকাদারি প্রতিষ্ঠান পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লুটেরাদের গ্রেফতার করে ।
এ ঘটনায় নগরীর চান্দগাঁও থানায় ৫জনকে আসামি করে মামলা দায়ের করেছে হাসান বিল্ডার্সের ব্যবস্থাপক মো. ফখরুল ইসলাম।
মামলার আসামিরা হলেন — সীতাকুন্ড থানার মো. রমজান আলী (৩৭), মো. কাশেম (৩৬), মো. আবছার হোসেন (১১), নগরীর পাহাড়তলী এলাকার মো. মনছুর আলম (৪৬) ও মো. আলম এবং অজ্ঞাতনামা আরও ২—৩জন।
মামলার বাদি মো. ফখরুল ইসলাম সময়ের কাগজকে জানান, গত ৪—৫ মাস ধরে আমাদের ব্যবসার উন্নতির প্রতি ঈর্ষান্বিত হয়ে নানাভাবে হয়রানি করে আসছিল তারা,
সবশেষ গত শনিবার মৌলভী বাজার খেজুরতলা এলাকার মুন্না নামে একজনের গাড়ি ওয়াশ প্রতিষ্ঠানের সামনে থেকে লুটেরার দল পুলিশ পরিচয়ে ৩টি বড় লোহার পাইপ নিয়ে যেতে চাইছিল,
এমন সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশের সহযোগিতায় সেগুলো উদ্ধার করি এবং আসামিদের পুলিশ আটক করে।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন