মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের শহীদ নূর হোসেন দিবস পালন
মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে শহীদ নূর হোসেন দিবসে আলোচনা সভা আজ ১০ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে নগরের দোস্ত বিল্ডিং কার্যালয়ে সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও অ্যাডভোকেট সাইফুন নাহার খুশীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
শহীদ নূর হোসেন দিবসের আলোচনায় অংশ নেন সংগঠনের নেতা আবদুল মালেক খান, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, মো.কামাল উদ্দিন, নবী হোসেন সালাউদ্দিন, রাজীব চন্দ, দীপন দাশ, ইমরান মুন্না, সোহেল ইকবাল, আবদুর রহীম, ভাষ্কর দেব, এস.এম রাফি, প্রদীপ দাশ প্রমুখ।
শহীদ নূর হোসেন দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ নুর হোসেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আত্মবলিদানের অনন্য উদাহরণ সৃষ্টি করে বাঙালির মানসপটে চিরভাস্বর। তিনি অনন্তকাল সংগ্রামী মানুষের হৃদয়ে চেতনার বহ্নিশিখা হিসেবে সমুজ্জ্বল থাকবেন।
স্বৈরাচারবিরোধী গণআন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ নেতা নূর হোসেন। ১৯৮৭ সালের ১০ নভেম্বর বুকে—পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে মিছিলে অংশ নিয়েছিলেন নূর হোসেন
নূর হোসেনের আত্মত্যাগ পরবর্তীকালে গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। নূর হোসেনের মৃত্যুর পর এরশাদবিরোধী আন্দোলন বেগবান হয়।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন