খুঁজুন
, ,

সিত্রাংয়ের প্রভাবে মরে গেছে আমন ধান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 10 November, 2022, 4:41 pm
সিত্রাংয়ের প্রভাবে মরে গেছে আমন ধান

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সামুদ্রিক জলোচ্ছ্বাসের লবণাক্ত পানিতে মহেশখালী উপজেলার কালারমার ছড়া নোনাছড়ি এলাকায় কমপক্ষে ৫’শ একর জমির ধানক্ষেত মরে গেছে। সেই সঙ্গে ফসলি জমিতেও হয়েছে ব্যাপক ক্ষতি। গত ২৪ অক্টোবর রাতের জলোচ্ছ্বাসের লবণাক্ত পানিতে এসব ক্ষেতের জমি সয়লাব হওয়ার ৪/৫ দিন পর এখন মাঠজুড়া ফসলের মরা দৃশ্য ভেসে উঠছে। নোনাছড়ির বিস্তৃত সবুজের মাঠ এখন সম্পূর্ণ বদলে গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাব এবং অতিবৃষ্টিতে সাগরপাড়ের গ্রামগুলোর কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ তাদের বছরের একমাত্র ফসল আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এই পরিস্থিতি অনিশ্চয়তায় ফেলে দিয়েছে কৃষকদের।

কালারমার ছড়ার নোনাছড়ি পশ্চিমপাড়া থেকে কালাপাড়া, কালাগাজি পাড়া, হোয়ানক পশ্চিম পাড়া—সহ ৮০ কিলোমিটার দীর্ঘ নালজমিতে বিস্তৃত আছে ফসলি জমি।

এসব জমির ধান ক্ষেত, পানের বরজ ক্ষতির মুখে পড়ে সিত্রাংয়ের প্রভাবে উঁচু জলোচ্ছ্বাসের লবণাক্ত পানিতে। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে নোনাছড়ি পশ্চিম পাড়া এলাকার ধানক্ষেত। মাটির সঙ্গে মিশে গেছে পাকা আমন ধান। এতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।

নোনছড়ি এলাকার ধান চাষি জয়নাল আবদিন সময়ের কাগজকে জানান আমাদের ধান জমির পাশেই রয়েছে লবণ মাঠ ও বিশাল খাল ও ছড়া। খাল দিয়ে ঢুকে পড়া সামুদ্রিক জলোচ্ছ্বাসের পানিতে সয়লাব হয়ে পড়ে মাঠের ক্ষেত। কেবল আমার ইউনিয়নেই প্রায় ৩’শ একর জমির ধানক্ষেত মরে গেছে।’

তিনি জানান, এবারের জলোচ্ছ্বাসের পানি ছিল লবণাক্ত। পানি নেমে যাওয়ার কয়েকদিন পর থেকেই ধানক্ষেতসহ অন্যান্য গাছপালা মারা যাওয়া শুরু করে। এখন মাঠজুড়া ধানক্ষেত সবই লালচে রংয়ের মরা দৃশ্য ভেসে উঠেছে। প্রথম কয়েকদিন এরকম ক্ষতি চোখে পড়েনি। গত দুদিন ধরে দেখা যাচ্ছে লবণাক্ত পানির ছোঁয়া যতদূর গেছে ততদূরের সমস্ত ক্ষেত—ফসল সবই মরে গেছে।

আজগর বাপের ঘোনা ও লম্বা ঘোনা দিয়ে ঢুকে পড়া সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতি হওয়া ধানক্ষেতের আরেক কৃষক বলেন ‘আমার দুই একর জমির ধানক্ষেতে প্রায় এক লাখ ২৫ হাজার টাকা খরচ হয়েছে। এখন সবই মরে যাওয়ায় আমি একদম পথে বসে গেছি।

নোনছড়িসহ মহেশখালীর বাসিন্দাদের প্রতিটি ঘরে ঘরেই এখন সিত্রাংয়ের জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত কৃষকের আহাজারি চলছে। অন্যদিকে-মাঠের যেসব ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বা যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের হাতে দ্রুততম সময়ের মধ্যে সরকারি সহায়তা যাতে পৌঁছানো যায়; সরকারকে এই দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছে কৃষিবিদরা।

২৪ ঘণ্টা / জেআর

Feb2

কলম্বিয়ার সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ পর্তুগাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 8:27 am
কলম্বিয়ার সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ পর্তুগাল

গ্রুপসেরা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় পর্তুগাল ও কলম্বিয়া। উত্তেজনাপূর্ণ ম্যাচে গোল আদায় করতে পারেনি কোনো দলই। ফলে ম্যাচটি গোলশূন্য ব্যবধানেই ড্র হয়েছে। আর এই ড্রয়ের মাধ্যমে কলম্বিয়া গ্রুপসেরা ও পর্তুগাল রানারআপ হয়ে নকআউট পর্বে পা রাখলো।

৩ ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে কলম্বিয়ার সংগ্রহ সর্বোচ্চ ৭ পয়েন্ট। সমান তিনটি ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে পর্তুগিজরা। এদিকে ৪ পয়েন্ট অর্জন করেছে কঙ্গো। এই তিন দলই ‘কে’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। ম্যাচের ২৫তম মিনিটে কর্দোবার একটি দারুণ অন-টার্গেট শট কর্নারের বিনিময়ে রুখে দেন পর্তুগিজ গোলরক্ষক দিওগো কোস্তা।

এরপর ৩০ মিনিটে কলম্বিয়ার পক্ষে একটি পেনাল্টির জোরালো আবেদন উঠলে তা ভিএআর রিভিউয়ের মাধ্যমে নাকচ করে দেন রেফারি।

অন্যদিকে, ব্রুনো ফার্নান্দেস ও জোয়াও ফেলিক্সরা মাঝমাঠ থেকে চমৎকার কিছু আক্রমণ তৈরি করেন। ম্যাচের বিরতির ঠিক আগে পর্তুগালের একটি বিপজ্জনক আক্রমণ নষ্ট করে দেন কলম্বিয়ার ডিফেন্ডার ডাভিনসন সানচেজ।

নির্ধারিত সময়ের শেষ দিকে কলম্বিয়ার হয়ে বল জালে জড়ান ইওয়ান উইসা। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে দু’দল।

ঘানাকে হারিয়েই নকআউট পর্বে মদ্রিচের ক্রোয়েশিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 5:42 am
ঘানাকে হারিয়েই নকআউট পর্বে মদ্রিচের ক্রোয়েশিয়া

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। তবে সেই ধাক্কা দারুণভাবে সামলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২ বা নক-আউট পর্ব নিশ্চিত করেছে ক্রোয়াটরা। ঘানার বিপক্ষে এই রোমাঞ্চকর জয়ে রানারআপ হিসেবেই পরের রাউন্ডের টিকিট কাটলো তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে লড়তে থাকে দুই দল। তবে ম্যাচের ৩০তম মিনিটে ডেডলক ভাঙেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার পিটার সুচিচ। ৩১তম মিনিটে ভিএআর চেকের মাধ্যমে রেফারি গোলটির চূড়ান্ত বৈধতা দেন। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে গোলের নেশায় বুঁদ হয়ে উঠে ঘানা। অবশেষে ম্যাচের ৭৩তম মিনিটে আসে সমতাসূচক গোলটি। আর্নেস্ট নুয়ামাহর নেওয়া ফ্রি কিকে বক্সের ভেতর দূরের পোস্টে থাকা ডেরিক লুকাসেন ভলিতে বলটি জালে পাঠান। সহকারী অফসাইডের পতাকা তুললেও ভিএআরের মাধ্যমে গোলের বৈধতা দেন রেফারি।

তবে বেশিক্ষণ সমতায় থাকতে পারেনি ঘানা। ১০ মিনিট পরেই আবারও লিড নেয় ক্রোয়েশিয়া। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন নিকোলা ভ্লাসিচ। এরপর আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে শেষ হয় ম্যাচটি।

পানামাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 28 June, 2026, 5:32 am
পানামাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড

England's Harry Kane (9) scores his side's second goal past Panama goalkeeper Orlando Mosquera (22) during the World Cup Group L soccer match between Panama and England in East Rutherford, N.J., near New York, Saturday, June 27, 2026. (AP Photo/Yuki Iwamura)

দিন তিনেক আগে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে চমক সৃষ্টি করেছিল ইকুয়েডর। সেই নিউজার্সি স্টেডিয়ামে এরকম কিছুর আভাসই দিচ্ছিল পানামা। কিন্তু সেটা আর হয়নি। শেষ পর্যন্ত ইংল্যান্ড ২-০ গোলে সহজেই ম্যাচটি নিজেদের করে নেয়।

হ্যারি কেইনের ইংল্যান্ড প্রথমার্ধে পানামা বক্সে নিয়মিত ব্যতিব্যস্ত রেখেছিল। একের পর এক আক্রমণ করলেও গোল পায়নি টুখেলের শিষ্যরা। পানামা রক্ষণ ঠিক রেখে মাঝে-মধ্যে আক্রমণ করে ইংল্যান্ডের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল।

পানামার এই ম্যাচে হারানোর কিছু ছিল না। টুর্নামেন্টে আগেভাগে বিদায় নেয়া দলের মধ্যে পানামা অন্যতম। ইংল্যান্ডের পরের রাউন্ড নিশ্চিত হয়েছে। এই ম্যাচটি শুধু গ্রুপসেরা হওয়ার। এরপরও পানামার বিপক্ষে পয়েন্ট হারালে ইংল্যান্ডের প্রভাব প্রতিপত্তির উপর বড় চাপের শঙ্কা ছিল। গোল না হওয়া পর্যন্ত তাই ইংলিশ সমর্থকরা ছিলেন তুমুল চাপে।

ইংল্যান্ডকে চাপমুক্ত করেন বেলিংহাম। ৬২ মিনিটে কর্নার থেকে বক্সের মধ্যে জটলায় বা পায়ে নিখুঁত প্লেসিংয়ে বল জালে পাঠান। গোললাইন অতিক্রম করার পর ইংলিশ সমর্থকরা হাফ ছেড়ে বাঁচেন। তখন নিউজার্সি স্টেডিয়াম ইংলিশ গানে মুখরিত হয়।

ম্যাচ জুড়ে পানামা বক্সে থেকে গোলরক্ষক ও ডিফেন্ডারদের ব্যতিব্যস্ত রাখা হ্যারি কেইন মিনিট পাঁচেক পর ব্যবধান দ্বিগুণ করলে ইংল্যান্ডের জয় নিশ্চিত হয়৷ কর্নার থেকে এবারও ম্যান মার্কিংয়ে ভুল পানামার ডিফেন্ডারদের ৷ হ্যারি কেইন দারুণ দক্ষতায় লাফিয়ে হেডে পরাস্ত করেন গোলরক্ষককে। আবার নিউজার্সি স্টেডিয়াম ইংলিশ সমর্থকদের উল্লাস।

৬০ মিনিট পর্যন্ত প্রায় সমানতালে খেলা পানামা ৫ মিনিটের মধ্যে দুই গোল হজম করে খেলা থেকে ছিটকে যায়। ম্যাচের বাকি সময় অনেকটা পরিকল্পনাহীন ফুটবলই খেলেছে মধ্য আমেরিকার দেশটি। জয় সুনিশ্চিত হওয়ায় ইংলিশ কোচ টুখেল ফুটবলার পরিবর্তন করে খানিকটা পরখ করেন। ম্যাচটি শেষ হয় ২-০ ব্যবধানেই।