চট্টগ্রামে কার্টন কারখানায় আগুন
চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ের একটি কার্টন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৬ নভেম্বর) ভোর ৫টা পেপার মিলটিতে আগুন লাগে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগা পেপার মিলের নাম মেটস পেপার মিল, মূলত সেটি ছিলো কার্টন কারখানা। জানা গেছে, কারখানার ওয়্যার হাউজে বিভিন্ন মালামাল রাখা ছিল।
সেগুলো দিয়ে তারা কার্টন তৈরি করতো। কার্টন রাখার স্থানেই আগুন লাগে লাগে বলে কারখানার শ্রমিকরা জানান। অতিরিক্ত মালামাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডিআইডি হারুন পাশা। তিনি বলেন, খবর পেয়ে আমাদের ৬টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন