খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু টানেলের রক্ষণাবেক্ষণ ও টোল আদায় করবে চীনা কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৮:৪৩ অপরাহ্ণ
বঙ্গবন্ধু টানেলের রক্ষণাবেক্ষণ ও টোল আদায় করবে চীনা কোম্পানি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রায় ৯৮৩ দশমিক ৮২ কোটি টাকার রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের কাজ পেয়েছে চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।

আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র চলতি বছরের ৩৪তম সভায় এ অনুমোদন দেয়া হয়।

ভার্চুয়ালি অনুষ্ঠিত সভা শেষে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, আজকের বৈঠকে মোট ৮টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

তিনি জানান, সিসিজিপি সভায় বন্দর নগরীতে দেশের প্রথম এই টানেলের সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে চীনা কোম্পানিটিকে নিয়োগ দিতে সেতু বিভাগের আওতাধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রস্তাব পেশ করলে, তার অনুমোদন দেয়া হয়।

মাহবুব বলেন, প্রস্তাবটির আওতায়, কোম্পানিটিকে প্রায় ৬৫ শতাংশ অর্থ স্থানীয় মুদ্রায় পরিশোধ করা হবে-যার পরিমাণ প্রায় ৬৫৬ দশমিক ৯৯ কোটি টাকা। অবশিষ্ট ৩৫ শতাংশ অর্থ বিদেশী মুদ্রায় পরিশোধ করা হবে-যার পরিমাণ প্রায় ৩২৬ দশমিক ৮৪ কোটি টাকা।

তিনি আরো বলেন, প্রস্তাবটির আওতায়, মার্কিন ডলারে বৈদেশিক মুদ্রার অংশটি পরিশোধ করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বলেন, সিসিজিপি’র আজকের সভায় ১ দশমিক ৮০ লাখ মেট্রিক টন সার ও ৩০ হাজার মেট্রিক টন ফসফোরিক এসিড সংগ্রহের পৃথক দুটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই, ইউএই (স্থানীয় এজেন্ট: মেসার্স আরকে এন্টারপ্রাইজ, ঢাকা)’র কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ফসফোরাস ক্রয় করবে। এতে ব্যয় হবে প্রায় ২১৫ দশমিক ১৫ কোটি টাকা।

মাহবুব বলেন, বিসিআইসি ৫ম লটের আওতায় ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড, ইউএই’র কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন গুটি ইউরিয়া সার কিনবে। এতে খরচ হবে প্রায় ১৮৯ দশমিক ২৮ কোটি টাকা।

পাশাপাশি, বিসিআইসি ১৩তম লটের আওতায় সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিন্টস কোম্পানির কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন গুটি ইউরিয়া সার ক্রয় করবে। এতে খরচ হবে প্রায় ১৮৯ দশমিক ২৮ কোটি টাকা। এতে প্রতি টন সারের খরচ পড়বে ৫৯৪ দশমিক ১৭ মার্কিন ডলার, যেখানে আগে প্রতি টনে খরচ পড়েছিল ৬২৫ দশমিক ৮৩ মার্কিন ডলার।

এছাড়াও রাষ্ট্র-পরিচালিত এই কর্পোরেশন সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির কাছ থেকে আরো ৩০ হাজার মেট্রিক টন গুটি ইউরিয়া সার ক্রয় করবে। এতে খবর পড়বে প্রায় ১৮৯ দশিমিক ২৮ কোটি টাকা। এতে প্রতি টন সারের মূল্য পড়বে ৫৯৪ দশমিক ১৭ মার্কিন ডলার। আগে এই সারের জন্য খরচ পড়েছিল টনপ্রতি ৬২৫ দশমিক ৮৩ মার্কিন ডলার।

মাহবুব বলেন, কৃষি মন্ত্রণালয়াধীন বাংলাদেশ এগ্রিকালচাল ডেভেলপমেন্ট কর্পোরেশন (বিএডিসি) কানাডার একটি কোম্পানীর কাছ থেকে প্রায় ৪১৬ দশমিক ৫৪ কোটি টাকা মূল্যের ৫০ হাজার মেট্রিকটন এমওপি সার ক্রয় করবে। এতে প্রতি টন সারের খরচ পড়বে ৭৮৮ মার্কিন ডলার। আগে এই সারের জন্য প্রতি টনের খরচ পড়েছিল ৮২১ মার্কিন ডলার।

এছাড়াও, এছাড়াও বিএডিসি সৌদির একটি কোম্পানির কাছ থেকে ৪০ হাজার মেট্রিকটন ডিএপি সার ক্রয় করবে। এতে খবর পড়বে প্রায় ৩০৮ দশমিক ৭৮ কোটি টাকা।

এদিকে বিদ্যুৎ বিভাগের আওতাধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)’র একটি প্রস্তাবের ভিত্তিতে ‘বিদ্যুৎ বিতরণ পদ্ধতির উন্নয়ন: ময়মনসিংহ অঞ্চল’ এর জন্য একটি প্রকল্পের আওতায় জিডি-১: লট ৫ প্যাকেজটি আইডিয়াল ইলেক্ট্রিক্যাল এন্টারপ্রাইজ লিমিটেড, বাংলাদেশকে দেয়া হয়েছে। এতে ব্যয় হবে প্রায় ১০২ দশমিক ৬২ কোটি টাকা।

২৪ঘণ্টা/এনাআর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…