প্রজন্ম যুব সমাজের মাহফিলে মাওলানা নূরী
বিজ্ঞান ভিত্তিক কুরআন চচার্ ঈমান আক্বিদা সূদৃঢ় করবে
বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, আল কুরআন একটি সুমহান গ্রন্থ। জ্ঞান অর্জনের সর্বশ্রেষ্ট উৎস এবং মযার্দাপূর্ণ জীবনাচরণের কর্মপদ্ধতির গাইড। কুরআনের মৌলিক উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর মানুষ গুলোকে শিরক ও কুসংস্কার থেকে হিদায়তের দিকে ফিরিয়ে আনা। বিজ্ঞান ভিত্তিক কুরআনের চচার্ মুসলমানদের ঈমান আক্বীদাকে সুদৃঢ় করবে এবং কুরআনের বৈজ্ঞানিক তাফসীর আধুনিক যুগে কুরআনের আলৌকিকত্ব প্রমান করার জন্য সবার্পেক্ষাদিক।
মাওলানা নূরী গতকাল চট্টগ্রাম রেলওয়ে স্টেশন কলোনী প্রজন্ম যুব সমাজ এর উদ্যোগে আয়োজিত এক বিশাল মিলাদুন্নবী (দ.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন।
প্রজন্ম যুব সমাজের আহ্বায়ক হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধানবক্তা ছিলেন কুমিল্লা নবীপুর হাইস্কুল জামে মসজিদের খতিব মাওলানা কামাল উদ্দিন নূরী,
বিশেষ বক্তা ছিলেন রেলওয়ে স্টেশন কলোনী জামে মসজিদের ইমাম মুফতি ইব্রাহীম আনোয়ারী ও বানিয়ার টিলা জামে মসজিদের খতিব মাওলানা সাহাব উদ্দিন।
বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, হাজী বাদশা, মো: আলাউদ্দিন ও মুহাম্মদ ঝন্টু প্রমুখ।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন