খুঁজুন
, ,

৬৪ বছর পর বিশ্বকাপে ফিরে ওয়েলসের ড্র

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 22 November, 2022, 9:24 am
৬৪ বছর পর বিশ্বকাপে ফিরে ওয়েলসের ড্র

শেষবার ১৯৫৮ সালে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল ওয়েলস। এরপর দীর্ঘ ৬৪ বছরের বিরতি। তারপর নানান চড়াই উৎরাই শেষে কাতার বিশ্বকাপের টিকিট মেলে। আর ৬৪ বছর পর বিশ্বকাপে ফিরেই চমক দেখিয়েছে ওয়েলস। ফিফা র‍্যাংকিংয়ে নিজেদের চেয়ে তিন ধাপ এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রের সঙ্গে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে ওয়েলস।

ফিফা ফুটবল বিশ্বকাপে শেষবার ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে খেলেছিল যুক্তরাষ্ট্র। এরপর রাশিয়া বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয় তারা। তবে কাতার বিশ্বকাপে ঠিকই জায়গা করে নেয় যুক্তরাজ্য। ৮ বছর পর বিশ্বকাপে ফিরে ওয়েলসের বিপক্ষে দারুণ শুরু করে। তিমুথি উইয়াহর গোলে লিড নিলেও শেষ পর্যন্ত ১-১ গোলে সমতায় শেষ করতে হয় ম্যাচটি।

বিশ্বকাপে ফেরাটা দুঃস্বপ্নের মতো হয়ে উঠেছিল ওয়েলসের জন্য। ম্যাচের শুরুতেই যুক্তরাষ্ট্রের আক্রমণের সামনে দাঁড়াতেই পারছিল না ওয়েলস। ম্যাচের ১২তম মিনিটে এসে দলের সেরা খেলোয়াড় গ্যারেথ বেল বলের স্পর্শ পান। তার আগেই অবশ্য ম্যাচে পিছিয়ে পড়ার অবস্থা হয়েছিল ওয়েলসের। তবে তাদের কোনো রকমে ম্যাচে ধরে রাখেন গোলরক্ষক ওয়েন হেনেসি।

ম্যাচের ৯ মিনিটের মাথায় ডান দিক থেকে তিমুথি উইয়াহর ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালের দিকেই হেড করে বসেন রনডন। তবে দারুণ প্রতিফলনে তা শক্ত হাতে রুখে দেন ওয়েলস গোলরক্ষক হেনেসি। এরপর একের পর এক আক্রমণে ওয়েলসের রক্ষণের ভালোই পরীক্ষা নিয়েছে ক্রিশ্চিয়ান পুলিসিচ, তিমুথি উইহারা।

যুক্তরাষ্ট্র চেপে রেখে ম্যাচের ৩৬তম মিনিটে এসে আদায় করে নেয় গোলও। মধ্যমাঠে বলের দারুণ নিয়ন্ত্রণ নিয়ে কয়েক স্পর্শে বল নিয়ে ওয়েলসের ডি বক্সের দিকে এগিয়ে যান ক্রিশ্চিয়ান পুলিসিচ। এরপর সুযোগ বুঝে ডান দিকে তিমুথি উইয়াহর দিকে বল বাড়ান। ডি বক্সে ঢুকে বল নিয়ে বাঁ দিকে ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে গিয়ে গোলরক্ষকের সামনে থেকে বুটের বাইরের প্রান্ত দিয়ে শট করে বল জালে জড়ান। এতেই ১-০ গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।

১৯৫৮ সালে শেষবার ওয়েলসের জালে বল জড়িয়েছিলেন কিংবদন্তি ফুটবলার পেলে। এরপর ৬৪ বছর বিশ্বকাপে ফেরা ওয়েলসের জালে বল জড়ালেন তিমুথি উইয়াহ। লাইবেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট এবং সাবেক ফুটবলার জর্জ উইয়াহর ছেলে তিমুথি খেলেন যুক্তরাষ্ট্রের হয়ে। পিতা জর্জ উইয়াহ ১৯৯৫ সালের ব্যালন ডি অর জয়ী কখনো বিশ্বকাপ খেলতে না পারলেও ছেলে তিমুথি উইয়াহ দেশ বদলে খেলেছেন বিশ্বকাপে।

প্রথমার্ধে ওই ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ার্ধেও দারুণ গোলের সব সুযোগ তৈরি করে যুক্তরাষ্ট্র। তবে এই অর্ধে নিজেদের খুঁজে পায় ওয়েলস। প্রতি আক্রমণে বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের রক্ষণে আঘাত হেনেছে। সময় শেষের দিকে গড়াতে থাকলে আক্রমণের গতিও বাড়ায় ওয়েলস। যার প্রতিদান মেলে ম্যাচের ৮১তম মিনিটে এসে।

ডি বক্সের ভেতর গ্যারেথ বেলকে ফাউল করেন যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার জিমারম্যান। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর স্পটকিক থেকে গোল করে ওয়েলসকে সমতায় ফেরান গ্যারেথ বেল। শেষ পর্যন্ত এই ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

শেষবার ১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের হয়ে গোল করেছিলেন টেরি মেডউইন। হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপে শেষ গোলটি ছিল ওয়েলসের। এরপর গ্যারেথ বেলের পা থেকে এলো ৬৪ বছরে পর ওয়েলসের গোল।

Feb2
Feb2

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 10:12 am
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লংমার্চ’ শুরু হয়েছে।

এর আগে আজ (শনিবার) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করেন ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়ায়াতরে মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এতে বক্তব্য রাখছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর রওনা হয়।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

সিফাতকে ছেড়ে দেন, ভালোই ভালোই ছেড়ে দেন : শফিকুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 9:57 am
সিফাতকে ছেড়ে দেন, ভালোই ভালোই ছেড়ে দেন : শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাত নামের একজন তরুণ কী বলেছিল, তাতে বাংলাদেশ উলটপালট হয়ে যাওয়ার মতো করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় নিয়ে তাকে নাজেহাল করেছে। ওকে ছেড়ে দেন। ভালোই ভালোই ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদিকে একদম ওলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, কেউ বলতে পারবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সিফাতের মুখের ভাষা দিয়ে নয়, কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, এই বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট, ছয় দফা দাবি আপনারা দেখেছেন। তার সাথে সপ্তম দফা হবে, কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাস্ত করব না।’

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ। দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত। গ্যাস নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই। কিন্তু গ্যাসের বিলও যথারীতি আছে। কারেন্টের ভূতুড়ে বিল আছে। পানির জন্য কথা বলা যাবে না।

তিনি বলেন, ঢাকাবাসী আপনারা দোয়া করবেন। আমরা আপনাদের এ দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্য অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকার পূরণ করতেই আমরা এই কর্মসূচি শুরু করেছি। আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচির ঔষধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে। ক্রিয়া হলে মোবারকবাদ। প্রতিক্রিয়া হলে আমরা বলে দিচ্ছি। আপনারা বলছেন, এই করলে সেই করলে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।’

তিনি আরও বলেন, আমরা আজ কোনো দল, ব্যক্তিগোষ্ঠীর জন্য এই রাস্তায় নামিনি। আমরা নেমেছি বাংলাদেশে ১৮ কোটি মানুষের পক্ষে। আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি। জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব। আমাদের এই আন্দোলন চলবে রাস্তায়, রাজপথে এবং জাতীয় সংসদে। সমান্তরালে আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ১৮ কোটি মানুষের প্রত্যেকটি অধিকার প্রতিষ্ঠিত না হবে।

আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 9:12 am
আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আজকে যত বাধা-বিপত্তি আসুক না কেন, আমাদের এই লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই পৌঁছাবে। ২০২৪ সালের ৫ আগস্ট সারা বাংলাদেশের মানুষ লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সবাই ঢাকায় একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার আমরা ঢাকা থেকে চট্টগ্রাম এবং অন্যান্য বিভাগের উদ্দেশ্যে লং মার্চের যাত্রা শুরু করেছি। নতুন করে যারা স্বৈরাচার হতে যাচ্ছে, সেই স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করার জন্য আমাদের এই লং মার্চ।’

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই লং চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে লং মার্চ। এই লং মার্চ যারা তেল, গ্যাস, বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধে লং মার্চ। এই লং মার্চ যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে লং মার্চ।’

তিনি আরও বলেন, ‘আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে এই লং মার্চে অংশগ্রহণ করুন। এই লং মার্চ কোনো ১১ দলের লং মার্চ নয়। এই লং মার্চ বাংলাদেশের আপামর সাধারণ মানুষের লং মার্চ।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা লং মার্চ শান্তিপূর্ণভাবে পালন করব। যদি সরকার বাধা দেওয়ার চেষ্টা করে, এই লং মার্চের ছয় দফা এক দফাতে পরিণত হবে।’