খুঁজুন
রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্য হালিশহর ওয়ার্ডে ওয়াসার সঞ্চালন লাইনের কাজের উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯, ৬:৩২ অপরাহ্ণ
মধ্য হালিশহর ওয়ার্ডে ওয়াসার সঞ্চালন লাইনের কাজের উদ্বোধন

নগরীর বন্দর থানাধীন বিপুল জনগোষ্ঠী সম্পন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩৮নং দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ডে ওয়াসার বহুল কাংখিত সঞ্চালন লাইনের কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে স্থানীয় লোহার পুল চত্বরে প্রধান অতিথি হিসেবে সঞ্চালন লাইনের কাজের উদ্বোধন করেন ওয়াসার বোর্ড মেম্বার মহিলা কাউন্সিলর আফরোজা কালাম।

এ সময় স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে আফরোজা কালাম বলেন চট্টগ্রাম নগরীর অন্যতম জনবসতিপূর্ণ ওয়ার্ড হচ্ছে এই ৩৮নং ওয়ার্ডটি। কিন্তু এতোদিন এ ওয়ার্ডে ওয়াসার সঞ্চালন লাইন না থাকার কারণে বিপুল জনগোষ্ঠী ওয়াসার সুপেয় পানি থেকে বঞ্চিত ছিল। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যকর দিকনির্দেশনায় ওয়াসা চট্টগ্রাম শহরে আনাচে কানাচে যে উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তা এক কথায় অবিস্মরণীয়। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে আগামী বৎসরের মধ্যেই ওয়াসা পুরো চট্টগ্রামবাসীর পানির চাহিদা পুরণে সক্ষম হবে।

তিনি সঞ্চালন লাইনের কাজে আন্তরিকতার সাথে সহযোগিতা করায় চসিক মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন নাগরিক উদ্যোগ চট্টগ্রাম এর প্রধান উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব খোরশেদ আলম সুজনের প্রতি।

তিনি বলেন, নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা সহ নেতৃবৃন্দ বার বার ওয়াসার এমডি’র নিকট গিয়ে জনগনের দুর্দশার কথা উপলব্দি করাতে সমর্থ হয়েছেন সেজন্য নাগরিক উদ্যোগের সকল সদস্যদের নিকটও আন্তরিক ধন্যবাদ।

তিনি আশা প্রকাশ করেন নাগরিক উদ্যোগ সমাজের বিভিন্ন অসঙ্গতি দূর করে অতীতের মতো ভবিষ্যতেও জনগনের পাশে থেকে কাজ করে যাবে। তিনি দ্রুততার সাথে ওয়াসার সঞ্চালন লাইনের কাজ সম্পন্ন করার জন্য ওয়াসার এমডির নিকট বিশেষ ভাবে অনুরোধ জানান। এছাড়া স্থানীয় জনসাধারনকেও কাজ শেষ না হওয়া পর্যন্ত সকল প্রকার সহযোগিতা করার আহবান জানান।

পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিবিৃন্দসহ মাটি কেটে সঞ্চালন লাইনের কাজের উদ্বোধন করেন। সবশেষে দেশ ও জাতির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ শরীফ বেদু, ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম হাসান মুরাদ, সাধারণ সম্পাদক হাজী মোঃ হাসান, নাগরিক উদ্যোগের সদস্য সচিব হাজী মোঃ হোসেন, অধ্যক্ষ কামরুল হোসেন, মোঃ সালাউদ্দিন, মোঃ শাহজাহান, নুরুল হুদা, মঞ্জুর আলম, আবু তালেব, মোঃ হাসান, মোঃ সাইফুল আলম, নুর মোহাম্মদ, আবদুল্লাহ আল নোমান সহ স্থানীয় এলাকাবাসী এবং মুসুল্লীবৃন্দ।

Feb2

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর পয়েন্ট অব অর্ডারে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

কুমিল্লার একজন কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে ‘তেল সংকট’ ও ‘রেশনিং’ এর বিষয়টি সংসদে উত্থাপিত হলে প্রধানমন্ত্রী ফ্লোর নেন।

তিনি বলেন, সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা এরই মধ্যে অ্যাড্রেস করেছি। পুলিশসহ ইমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড, তাদের ওপর যে এমবার্গো (নিষেধাজ্ঞা) ছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে। দুই দিন আগেই এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আশা করি এই সমস্যা আর হবে না।

এর আগে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে পুলিশ রাতে টহল কমিয়ে দিয়েছে। যার ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে বললেন চট্টগ্রামের ডিসি জাহিদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে বললেন চট্টগ্রামের ডিসি জাহিদ

পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হলে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, কেবল পরীক্ষার হলে এসে ভালো করার আশা করলে হবে না; সফলতার জন্য প্রয়োজন নিয়মিত অধ্যয়ন, প্রস্তুতি ও আত্মবিশ্বাস।

রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় ও আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে জেলা প্রশাসক কর্ণফুলী উপজেলার এজে চৌধুরী স্কুল ও ফয়জুল বারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন।

আজ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার চলমান সূচির মধ্যে এসএসসি পরীক্ষার্থীরা ইংরেজি পরীক্ষায় অংশ নেয়। জেলা প্রশাসক বলেন, ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সাধারণত কিছুটা চাপ ও সংশয় কাজ করে। সে কারণে পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে এবং কেন্দ্রগুলোর পরিবেশ দেখতে তিনি বিভিন্ন উপজেলায় কেন্দ্র পরিদর্শন করছেন।

তিনি বলেন, “পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে পড়ার টেবিলে ফিরতে হবে। নিয়মিত পড়াশোনা, সঠিক প্রস্তুতি ও সময়ের সঠিক ব্যবহার ছাড়া ভালো ফল সম্ভব নয়। আমরা চাই, আমাদের সন্তানরা মেধাবী হয়ে গড়ে উঠুক এবং দেশের সম্পদে পরিণত হোক।”

জেলা প্রশাসক আরও বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পরীক্ষাব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে পরীক্ষা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি।

তিনি আজ জেলার আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার চারটি কেন্দ্র পরিদর্শন করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। তাঁদের কাছ থেকেও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ার তথ্য পাওয়া গেছে।

পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, তাদের প্রস্তুতি অনুযায়ী প্রশ্ন ভালো হয়েছে এবং তারা স্বস্তির সঙ্গে পরীক্ষা দিচ্ছে।

পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শরীফ উদ্দীন, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিনসহ মাধ্যমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা

জাতীয় পরিচয় নিবন্ধনের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হলেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা।

রোববার (২৬ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পেশন শাখা-১ এর উপসচিব মোহাম্মদ নুর-এ-আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিকল্পনা বিভাগের এ অতিরিক্ত সচিবকে এনআইডি মহাপরিচালক পদে বদলিপূর্বক পেশনে পদায়ন করা হলো।

এর আগে এনআইডির ডিজি ছিলেন সরকারের অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবির। তাকে গত ১৩ এপ্রিল বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়ে যায় সরকার।