সিয়াম ও সুনেরাহ’র একটি ভিডিও ক্লিপ ভাইরাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৮:১৬ রাত
সিয়াম ও সুনেরাহ’র একটি ভিডিও ক্লিপ ভাইরাল

সামাজিক যোগাযোগমাধ্যমে সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামালের একটি ভিডিও ক্লিপ গত ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে, জেমসের একটি কনসার্ট দেখছেন অভিনেতা সিয়াম। তার পাশেই অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। হুডি পরা সিয়ামের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন সুনেরাহ।

ভরা কনসার্টে পরে একপ্রকার জোর করেই সিয়ামকে ধরে চুমু দেন অভিনেত্রী। আর এতে ক্ষিপ্ত হয়ে সঙ্গে সঙ্গে তাকে চড় মেরে বসেন সিয়াম।

এর আগে সুনেরাহ এ বিষয়ে গণমাধ্যমে জানান, ‘অন্তর্জাল’ সিনেমার শুটিংয়ে ভিডিওটি ধারণ করা হয়েছে, পরে কে বা কারা তা ছড়িয়ে দিয়েছে।

ভিডিওটি মূলত সিয়াম ও সুনেরাহ অভিনীত নির্মাণাধীন সিনেমা ‘অন্তর্জাল’ এর একটি দৃশ্য। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে ভক্তদের মাঝে চলছে জল্পনা-কল্পনা। এরমাঝেই সিয়ামের স্ত্রী শাম্মী রুশাফি অবন্তী মুখ খুললেন।

গত ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) ফেসবুকে দেয়া পোস্টে সিয়ামের স্ত্রীর শাম্মা বলেন, ‘ভাই, এটা শুটিং ছিল। তারা খুব ভালো বন্ধু, সুনেরাহ আমারও খুব ভালো বন্ধু। কেউ ভালোবেসে চুমু দেয় নাই; আর চড়টাও রেগে মারে নাই। ‘

২৪ ঘণ্টা / জেআর

Feb2
Feb2