বিয়ের আগেই মা হতে চান কিয়ারা
চলতি বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবি কবির সিং-এর নায়িকা কিয়ারা আদভানি।গুড নিউজে কারিনা কাপুর খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি।
তৈমুরের জন্মের পর প্রথমে ভিরে দি ওয়েডিং এবং তারপর গুড নিউজ, মা হওয়ার পর ফের ক্যারিয়ারের মধ্য গগণে পৌঁছে গিয়েছেন কারিনা কাপুর খান। মা হওয়ার পর যেহেতু নতুন করে শুটিং শুরু করেন তিনি। তাই অন্তঃসত্ত্বা অবস্থার অভিজ্ঞতা কিয়ারার সঙ্গে শেয়ার করতে শুরু করেন।
ভারতীয় গণমাধ্যমে কারিনা বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় সব ধরনের ফল, সবজি খাওয়ার কথা বলা হতো তাকে। সেই কারণে সব ধরনের সবজি খেতে হতো তাকে। কারিনার সঙ্গে য়োগ দেন অক্ষয় কুমারও।
তিনি বলেন, অন্তঃসত্ত্বা হলে, সেই মহিলাকে অনেক লাড্ডুও খেতে দেওয়া হয় তাকে। এসব শোনার পরই মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেন অভিনেত্রী।
কিয়ারা বলেন, যা ইচ্ছে তাই খেতে পারবেন, এসব ভেবেই ভাল লাগছে তার। তিনিও মা হতে চান। যা খেতে চান, তখন তাই খেতে পারবেন, এটার জন্য তিনিও মা হতে চান।



আপনার মতামত লিখুন