সাড়ে সাত হাজার পুলিশী বেষ্টনী
নৌকার মঞ্চে নিরাপত্তা নিশ্চিত শতভাগ
রাস্তায় রাস্তায় সারপ্রাইজ চেকিং
কাল বাদ পরশু বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের মাটিতে বর্তমান ও ভবিষ্যত উন্নয়ন নিয়ে কথা বলবেন প্রলোগ্রাউন্ড মাঠে। আওয়ামীলীগের সভাপতি হিসেবে মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যের জন্য অধীর আগ্রহে চট্টগ্রামের মানুষ অপেক্ষা করছেন। মাঠের পশ্চিম কোণে ২০০ জন অতিথির জন্য নৌকার আদলে ১২০ ফুট দৈর্ঘ্য মঞ্চ তৈরী প্রায় শেষ পযার্য়ে। প্রায় ৩০০ ফুট দূরত্ব থেকে শতভাগ নিরাপত্তা নিশ্চয়তায় এ মঞ্চ তৈরী করছে প্রায় একশ শ্রমিক। সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে গত পনের দিন আগ থেকেই। মাঠের বাহিরে রয়েছে র্যাব সেভেনের প্রত্যক্ষ নজরদারি। স্পেশাল সিকিউরিটি ফোর্স(এসএসএফ) সদস্যদের তত্বাবধানে রয়েছে সকলের নিয়ন্ত্রণ।
বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রবিবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে দ্বিতীয়বারের মত দেশবাসির জন্য ও নেতাকমীর্দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।
সেইসঙ্গে আওয়ামীলীগের মন্ত্রী ও এমপি’রা নেতাকমীর্ সমর্থকদের নিয়ে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শ্রবণ করবেন।

প্রায় একলাখ জন ধারণ ক্ষমতা সম্পন্ন এই মাঠে স্মরণকালের জনসমাবেশ হবে এমন ধারণা চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের। উন্নয়নের এই মহাসমাবেশ যেন গণ জোয়ারে পরণিত হয় এমনটাই আশাবাদী কমীর্, সমর্থক ও সংগঠকদের।
প্রত্যক্ষভাবে দেখা গেছে, দীর্ঘ প্রায় ১৫ দিনেরও বেশি সময় ধরে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের নেতা-কমীর্রা এ সমাবেশকে ঘিরে তৎপর। দলে দলে মাঠ পর্যবেক্ষণ করছেন মন্ত্রী ও এমপি’রা।
র্যাব, পুলিশ আর এসএসএফ সবাই মাঠে রয়েছে মঞ্চ নিমার্ণের নিরাপত্তায়। প্রায় ১০০ পুলিশ সদস্য মাঠের মূল পয়েন্টে অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করছে মঞ্চের।
মাঠের চারিদিকে র্যাব সদস্যদের টহল অব্যাহত রয়েছে। মাঝে মাঝে এসএসএফ সদস্যরা এসে তদারকি করে যাচ্ছে মাঠসহ নির্মিতব্য মঞ্চের।
পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শনে এসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাংবাদিকদের জানিয়েছেন, সিএমপি’তে রয়েছে প্রায় সাড়ে ছয় হাজার পুলিশ।
জেলা থেকে আরো দেড় হাজার পুলিশ আনা হচ্ছে এই মহাসমাবেশের নিরাপত্তায়। নগরব্যাপী রাস্তায় রাস্তায় চলছে সারপ্রাইজ চেকিং।
স্তরভিত্তিক কোন নিরাপত্তা নয় পুলিশ পুরো নগরব্যাপী নিরাপত্তা নিশ্চিত করবে। সেইসঙ্গে রয়েছে সাদা পোশাকধারী গোয়েন্দা সদস্য ও র্যাব সদস্যরা।
২৪ ঘণ্টা / জেআর


আপনার মতামত লিখুন