ফটিকছড়িতে শাহ্ মুহিব্বুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কেরাত মাহফিল
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক কেরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ ছাড়াও মিসর, তাঞ্জানিয়া, ভারতসহ বিশ্বের বিখ্যাত ক্বারীরা কেরাত পরিবেশন করেন।
১৮ ডিসেম্বর বুধবার ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দিনব্যাপি এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাবুনগর মাদরাসার শিক্ষক ক্বারী মাওলানা ইসমাঈল। মাহফিলে প্রধান অতিথি ছিলেন আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুরগরী।
এতে কেরাত পরিবেশন করেন ক্বারী শাইখ ঈদী শাবান (তানজানিয়া) ক্বারী শাইখ তৈয়ব জামাল (ভারত) শাইখ ক্বারী রেজা আইয়ুব (তানজানিয়া), ক্বারী আহমদ আব্দুল হাফিজ (মিশর) ক্বারী শাইখ মাহমুদ সৈয়দ আব্দুল্লাহ (মিশর) ক্বারী সাইদুল ইসলাম আসাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন