খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সেতু দেবে গিয়ে উত্তরাঞ্চলের সঙ্গে যান চলাচল ব্যাহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯, ১০:৪৮ পূর্বাহ্ণ
সেতু দেবে গিয়ে উত্তরাঞ্চলের সঙ্গে যান চলাচল ব্যাহত

ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জের ভূইয়াগাঁতি এলাকায় পুরাতন একটি ব্রিজের পাটাতন ভেঙ্গে দেবে যাওয়ায় সেখান দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) থেকে এ ঘোষণা দেওয়া হয়।

জানা যায়, অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় বছরখানেক আগে এর সংলগ্ন স্থানে আরেকটি নতুন ব্রিজের কাজ শুরু করা হয়। তবে সেটি এখনও সম্পন্ন না হওয়ায় বারবার মেরামত করে চালু রাখা পুরনো এই ব্রিজটি চাপ সহ্য করতে না পেরে বুধবার বিকালে দেবে যায়।

এতে উত্তরাঞ্চলের ৯ জেলা বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, নীলফামারী, সৈয়দপুর, কুড়িগ্রাম, পঞ্চগড় এবং ঢাকার মধ্যে যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। যার ফলে মহাসড়কটি ব্যবহার করা যানবাহনগুলোকে দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রমানিক জানান, নিরাপত্তার কারণে বুধবার সন্ধ্যা ৬টার পর থেকে ভূইয়াগাঁতি ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এ মহাসড়কে চলাচলকৃত যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচল করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আমরা আশা করছি ভোরের মধ্যে বিকল্প সড়কটি নির্মাণ হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

তিনি আরও বলেন, ৪-৫ দিন আগে পুরাতন ব্রিজটির পাটাতন ৫ থেকে ৬ ইঞ্চি দেবে গিয়েছিলো। ওই অবস্থাতেই যানবাহন চলাচল অব্যাহত ছিল। কিন্তু বুধবার ভোরে ব্রিজটির একটি পাটাতন ২-৩ ফুট দেবে যায়। ওই অবস্থায় দিনভর ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে দেওয়া হলেও সন্ধ্যার পর ব্রিজটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।

ঢাকা-বগুড়া মহাসড়কের উন্নয়ন প্রকল্প ফোরলেনের কাজ শুরু হয়েছে। প্রায় ৭০ বছর আগের পুরাতন ওই ব্রিজের পাশ দিয়ে বাইপাস রাস্তা নির্মাণ না করেই নতুন ব্রিজের নির্মাণ কাজ চলছে। এ অবস্থায় পুরাতন ব্রিজের পাশ থেকে মাটি সরে যাওয়ায় ব্রিজটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিলো।

বুধবার দিনভর নানা ঝুঁকি নিয়ে ব্রিজটির উপর দিয়ে যানবাহন চলাচল করেছে। যে কারণে মহাসড়কের উভয়প্রান্তে দিনভর ছিল যানজট। শত শত যানবাহন আটকে পড়ায় নানা ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষদের।

সিরাজগঞ্জ পুলিশ সুপার (বিপিএম) টুটুল চক্রবর্তী বলেন, ক্ষতিগ্রস্ত ব্রিজটি দিয়ে হালকা যানবাহনও চলাচল করতে পারছে না। যে কারণে ঝুঁকি এড়াতে সড়ক বিভাগ মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচল করতে বলা হচ্ছে। এ জন্য ওই সকল সড়কে বাড়তি নিরাপত্তা হিসাবে ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্রিজটির পাশেই বিকল্প সড়ক নির্মাণ কাজ শেষ হলে সকালের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…