ফটিকছড়িতে ইউএনওর নির্দেশে আগুনে পোড়ানো হলো বালির মেশিন
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯, ৬:৫৬ সন্ধ্যা
২৪ ঘন্টা ডট নিউজ।ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার মির্জারহাট বাজারের দক্ষিণ পূর্বে ফকিন্নিরচড় এলাকায় হালদা নদী থেকে বালি উত্তোলন করা মেশিন জব্দ করার পর আগুন দিয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সায়েদুল আরেফিনের নির্দেশে উত্তলনকারি মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করেন ভূজপুর ভূমি অফিসের কর্মকর্তারা।
আজ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার ভূজপুর মির্জাহাট এলাকার ফকিন্নির চড় এলাকায় এ মেশিন পোড়ানো হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সায়েদুল আরেফীন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, হালদা নদী থেকে বালি উত্তোলন করার খবর পেয়ে, ভূজপুর ইউনিয়ন ভূমিকে নির্দেশ দেওয়ার পরে তারা সরেজমিনে ঘটনাস্থলে যান। এসময় অভিযোগের সত্যতা পেয়ে মেশিনগুলো জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।



আপনার মতামত লিখুন