হাটহাজারীতে পিতার বিক্রি করা জায়গা স্কুল শিক্ষিকার দখলে
হাটহাজারীতে পিতার বিক্রি করা জায়গা স্কুল শিক্ষিকার দখলে
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা ফতেহপুর গ্রামের ৯নং ওয়ার্ড মোবারক আলীর বাড়ির মরহুম ছালেহ আহম্মদ এর ছেলে মো. সোলায়মান (৭৪) তার নিজ বসত ভিটা সম্পত্তি থেকে প্রায় ১৫ গন্ডা ৬ কড়ার মতো জায়গা বিক্রি করে দেয় চট্টগ্রাম পাঁচলাইশ থানাধীন ১০২ ও আর নিজাম রোড’র স্হায়ী বাসিন্দা (১) নেজাম উদ্দীন পিতা- মরহুম আব্দুল শুক্কুর (২) হাশমত আরা বেগম ঝিনু স্বামী – নেজাম উদ্দীন ও (৩) হাটহাজারী উপজেলা রহুল্লাপুর গ্রামের নিবাসী মোছাম্মৎ রুজী আক্তার স্বামী – মোঃ জাকির হোসাইন এর নিকট।
রেজিষ্ট্রেশনকৃত দলিল নং- ১৫৪৪ তারিখ – ২৩/০৪/২০১৮ইং মূলে হাশমত আরা বেগম ঝিনু ও মোছাম্মৎ রুজী আক্তার দয়ের কাছে ১১ গন্ডা ৩ কড়া জায়গা ও অপর নেজাম উদ্দীন এর কাছে ৪ গন্ডা ৩ কড়া বসত ভিটা বিক্রয় করলেও সাড়ে ৩ গন্ডা জায়গা জোর পূর্বক দখল করে রেখেছে মো. সোলায়মান এর মেয়ে জান্নাতুল ফেরদৌস, অত্র থানাধীন জোবরা তেবাগা খামারস্হ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত। বিগত ৫ বছর ধরে জোর পূর্বক বসত ভিটা দখলে রেখে বসবাস করে আসা জান্নাতুল ফেরদৌস উল্টো সুষ্ঠু সমাধানের জন্য স্হানীয় ১১নং ফতেহপুর ইউনিয়ন চেয়ারম্যান বরাবর বাদী হয়ে একটি অভিযোগ করেন তার পৈতৃককৃত দখল সম্পত্তি বুঝিয়ে দিতে।
স্হানীয় চেয়ারম্যান এডভোকেট মো. শামীম স্বাক্ষরিত আপোষ নামা পত্র থেকে জানা যায়, সার্ভেয়ার মাধ্যমে জায়গা মাফ ঝোপ সালিশী বৈঠকে সুষ্ঠু সমাধানের চেষ্টা চালালেও জায়গা দখলকারী অভিযোগের বাদী জান্নাতুল ফেরদৌস নিজেই সালিশী বৈঠক মানবেনা বলে চলে যায়। এদিকে জায়গা বিক্রিতাকরী মো. সোলায়মান জায়গা ক্রেতার কাছে সম্পূর্ণ দখল বুঝিয়ে দিতে পারছেনা বলে কোন উপায়ন্তর না পেয়ে অসৌজন্যমূলক আচরণে নিজ মেয়ে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস এর বিরুদ্ধে স্হানীয় থানায় ও জেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে অভিযোগ করেন। মো. সোলায়মান প্রতিনিধিকে জানান আমার ভরনপোষণের দায়িত্ব মেয়েরা নেওয়ার কথা থাকলেও তারা তাদের কর্তব্য পালন করছেনা বিধায় আমি আমার জায়গা বিক্রি করে দিয়েছি এবং মেয়েদের হকও বুঝিয়ে দিয়েছি সুতরাং আমার বিক্রিত জায়গা থেকে মেয়েরা এখানে কোন সম্পত্তি পাবেনা। জোরপূর্বক যে জায়গা দখল করে রেখেছে তা অন্যায় করছে।
আরও জানা যায়, শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের চারিত্রিক কৃত কার্যকলাপের প্রতিবাদ করায় স্বামী মো. সাইফুদ্দীন খালেদ কে তালাক দেন, এবং জান্নাতুল ফেরদৌসের চারিত্রিক বিষয় নিয়েও তার স্বামী সাইফুদ্দীন খালেদ একটা অভিযোগ করেন স্হানীয় চেয়ারম্যান বরাবরে। জায়গা খরিদদার নেজাম উদ্দীন স্হানীয় হাটহাজারী থানায় ০২/০১/ ২০২২ ইং সালে তার ক্রয়কৃত বসতভিটা দখলে থাকার বিরুদ্ধে একটা মামলা করেন, তদন্ত রিপোর্টে তা প্রমাণিত হয় এবং দখলে থাকা শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। স্হানীয় সুত্রে জানাযায়, শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস জোরপূর্বক দখল করা জায়গা বিক্রি করার জন্য পায়তারা চালাচ্ছে। এবিষয়ে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার বাবা আমাকে ১৫ সালেই রেজিষ্ট্রি দিয়েছে তাই আমার জায়গায় আমি আছি।
২৪ঘণ্টা/জেআর


আপনার মতামত লিখুন