সম্পাদকের আশ্বাসের অন্ত নেই
ষোলোতে ষোলো আনা ‘দৈনিক সময়ের কাগজ’
মহাখুশি উপজেলা প্রতিনিধিরা
আমরা বস্তুনিষ্ঠ কলম সৈনিক। আমাদের লেখনিতে ফুটে ওঠে সমাজের নানান চিত্র। এই চিত্রে কাহারো রয়েছে কলো অধ্যায় আর কাহারো মুখ ভারা হাসির বিজয়। সমাজের উন্নয়নে রন্ধ্রে রন্ধ্রে আমাদের অবস্থানই বলে দেয় ‘আমরা যা করি তা মানুষের কল্যাণের জন্য’ দেশ ও জাতীর কল্যাণে আমরা কাজ করে যাই প্রতিনিয়ত। সময়ের প্রয়োজনে দৈনিক সময়ের কাগজ এখন পাঠকের সকালের চাহিদা।
২০০৭ সালে যখন ‘গণতন্ত্র বুটের তলায়’ আর ‘কারাগারে বন্দি গণতন্ত্র ঠিক তখনই এমন শীর্ষ সংবাদ নিয়ে গণমানুষের হাতে হাতে দৈনিক সময়ের কাগজ জানান দিয়েছে আমরা নিঃস্বার্থ ও নিভীর্ক। আমরা আপোষহীন ও সমাজের কন্ঠস্বর। একসময় সাদাকালোয় ৪ পৃষ্ঠায় মুদ্রিত হলেও এখন তা সম্পূর্ণ রঙ্গিনও আট পৃষ্ঠায় সেজেছে বজ্রকন্ঠ হয়ে । শুধু তাই নয় হাঁটি হাঁটি পা পা করে জনমানুষের এই খবরের কাগজটি এখন ছাপাখানার মতোই ই-পেপার সংস্করণ সমাদৃত। পাঠকের অনুরোধে ইউটিউব,অনলাইন ভার্সনও যেন মুঠোফোনের স্ক্রীনে ঝড় তুলছে এখন। সর্বশেষ নিজস্ব টার্মিনালে লাইভ টেলিভিশনও আসছে জানুয়ারীর দ্বিতীয়ার্ধে।
দৈনিক সময়ের কাগজ পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব পালিত হয়েছে শনিবার। চট্টগ্রাম নগরীর একটি বিলাসবহুল হোটেলের ব্যাঙ্কুইট হলে জমকালো আয়োজনের মধ্যদিয়ে এ বিশেষ দিনটির সূচনা হয়েছে। দৈনিক সময়ের কাগজের বলিষ্ঠ কন্ঠস্বর ও সম্পাদক আবু বকর সিদ্দিক প্রথম অধিবেশনের উদ্বোধন করেন। যা ছিল পত্রিকার কলম সৈনিক ও শুভানুধ্যায়ীদের জন্য। সকাল সাড়ে ১০টায় তিনি সারা দেশের প্রতিনিধিদের সঙ্গে সংবাদ সংগ্রহে বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন পত্রিকার কর্ণধার ও মধ্যমণি। চট্টগ্রাম অফিসের আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানার সভাপতিত্বে অনাড়ম্বর এ আয়োজনের সঞ্চালনা করেন দৈনিক সময়ের কাগজের বিশেষ প্রতিনিধি মাকসুদ আহম্মদ।
দুপুরে ক্ষুদার রাজ্যে যখন পৃথিবী গদ্যময় ঠিক ওই সময়ে সময়ের কাগজের ১৬ বছরে পর্দপণ অনুষ্ঠানের সূচনা করেন উপদেষ্টা সম্পাদক ও দ্বিতীয় বর্ণাঢ্য আয়োজনের প্রধান অতিথি আহসান হাবিব। তিনি সময়ের কাগজের অতীত ও বর্তমান নিয়ে তুলে ধরেন নানামুখী শিক্ষণীয় বিষয়। যা উপস্থিতিদের মাঝে উদহারন সৃষ্টি করেছে। তিনি বলেন, অতীত, বর্তমান আর ভবিষ্যত নিয়ে মূলত আমাদের ক্ষুরধার লিখনীতে সহায়ক হবে।
তৃতীয় পর্যায় ছিল সংবাদকমীর ও গণমাধ্যমের জন্য বিশেষ আয়োজন। বিকেল সাড়ে তিনটায় শুরু হয় ‘গণমাধ্যমের ভবিষ্যত’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও কলামিষ্ট এবং চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানটির উদ্বোধন করেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার চট্টগ্রামের ব্যুরো প্রধান ফারুক ইকবাল। এতে প্রধান বক্তা হিসেবে দিক নির্দেশনা দিয়েছেন দৈনিক সময়ের কাগজ পত্রিকার সম্পাদক আবু বকর সিদ্দিক। এতে বিশেষ অতিথি ছিলেন দৈনিক সংবাদের চট্টগ্রাম ব্যুরো প্রধান নিরুপম দাশগুপ্ত, দৈনিক সংবাদ সারাবেলার চট্টগ্রাম ব্যুরো প্রধান রুবেল খান ও রেনেস্কো সুয়্যাটার লিমিটেড এর পরিচালক মোহাম্মদ মূছা।
বিশদ আলোচনা ও মতবিনিময় সভা শেষে ‘দৈনিক সময়ের কাগজ’ পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিশালাকার ‘দৃষ্টিনন্দন ও জীভে জল আসা’ কেক কাটা হয়েছে। এসময় শুধু ঢাকা ও বিভিন্ন জেলা শহর থেকে আসা অতিথিরাই নয়, চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকমীর্রা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পযার্য়ে অনুষ্ঠনের সভাপতি ও চট্টগ্রামের আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানা কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে বিভিন্ন কর্মমুখী বক্তব্য রাখেন।
দু’ধাপের অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কলম সৈনিক ও তাদের পথ প্রর্দশক যেন পুরো আয়োজনটিই শিক্ষণীয় করে তুলেছে। এ আয়োজনকে অলংকৃত করেছেন দৈনিক সময়ের কাগজের বিভিন্ন বিভাগের উপদেষ্টা সম্পাদক, প্রবন্ধিক ও কলামিস্ট। বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু, উপদেষ্টা সম্পাদক আহসান হাবিব, উপদেষ্টা সম্পাদক সৈনিক আহমেদ, উপদেষ্টা সম্পাদক আসাদুজ্জামান মিল্টন, বিশেষ প্রতিনিধি এসএম তুষার, দৌলতপুর উপজেলা প্রতিনিধি হারুন-আর-রশিদ, রাজবাড়ীর স্থানীয় সম্পাদক ও লোকাল এন্ড পাবলিশার্স শহিদুল ইসলাম।
চট্টগ্রামের বিশেষ প্রতিনিধি মাকসুদ আহম্মদ, স্টাফ রিপোটার্র এম. জাবেদুর রহমান, স্টাফ রিপোটার্র মঞ্জুর মোর্শেদ, মীরসরাই প্রতিনিধি জাবেদ ভূইয়া, সীতাকুন্ড প্রতিনিধি হেদায়েত উল্লাহ, পটিয়া ও চন্দনাইশ প্রতিনিধি হেলাল উদ্দিন নীরব, আনোয়ারা প্রতিনিধি নেজাম উদ্দিন, রাউজান প্রতিনিধি নেজাম উদ্দিন রানা, হাটহাজারী প্রতিনিধি আসলাম পারভেজ, খাগড়াছড়ি প্রতিনিধি ইদ্রিস মিঞা, লোহাগাড়া প্রতিনিধি দেলোয়ার হোসেন রশিদী ও সাইফুল ইসলাম কক্সবাজারের পেকুয়া প্রতিনিধি।
২৪ঘণ্টা/জেআর


আপনার মতামত লিখুন