সময়ের তথ্য ও প্রযুক্তিতে বাংলালিংকের যোগসূত্র
হাতের মুঠোফোনে যখন অবিরাম নেটওয়ার্ক থাকে তখন যে কোন একটি মোবাইল সেট যেন বন্ধুর মতোই কাজ করে। ডিজিটালের এই যুগে সারা বিশে^র সঙ্গে যোগসুত্র স্থাপনে কাজ করছে পরম বন্ধু মোবাইল ফোনটি। মোবাইল ফোন সঙ্গে না থাকলে মনে হয় কি যেন নেই। তেমনি নেটওয়ার্ক না থাকলে মোবাইলটা যেন এক বিরক্তির বস্তু হয়ে যায়।

শুধু মোবাইল ফোনই নয়, পত্রিকাও তাই। তথ্যবহুল পত্রিকা না হলে পাঠকের সন্তুষ্টি নেই। ২০০৭ সাল থেকেই দৈনিক সময়ের কাগজ সময়ের প্রয়োজনে দেশ জাতির পাশে পাশেই রয়েছে। গ্রাহকের সন্তুষ্টি অর্জন করে তা এখন রঙ্গিন পাতায় আস্থা অর্জন করছে। সময়ের তথ্য ও প্রযুক্তিতে বাংলালিংক পরিবার যোগসূত্র স্থাপন করেছে।

মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে দৈনিক সময়ের কাগজ পত্রিকা এখন ই-পোটার্লেও সমাদৃত। বছরের শেষ দিনে এসে সারা বছরের হাসি আনন্দ দৈনিক সময়ের কাগজের সঙ্গে ভাগাভাগি করতে এসেছেন বাংলালিংক পরিবারের সদস্যরা।

বর্ষ বিদায় আর বরণ দুটোই যেন আনন্দময় হয় সেই আশায় বাংলালিংক পরিবারের পক্ষ থেকে একটি শুভেচ্ছা কেক উপহার দেওয়া হয়েছে দৈনিক সময়ের কাগজ পত্রিকার চট্টগ্রামের বিভাগীয় অফিসে। কেক কেটে দেশের অন্যতম বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আত্মপ্রকাশ করা হয়েছে।

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে বাংলালিংক চট্টগামের রিজিওনাল বিজনেস ম্যানেজার খন্দকার মাকসুদ হোসেন বলেন, আমরা সন্তুষ্টি ও আস্থার সঙ্গে দৈনিক সময়ের কাগজের সঙ্গে আছি। ২০২২ সাল যেমন ভালো গেছে তেমনি ২০২৩ সালও আমাদের জন্য সুফল বয়ে আনবে। সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক আমদের সকলের জীবন।
বাংলালিংক পরিবারের কর্পোরেট একাউন্টস ম্যানেজার ও এসএমই এন্টারপ্রাইজ বিজনেস কমার্শিয়াল মোহাম্মদ আরিফুল ইসলাম এবং ইএসও কো—অর্ডিনেটর মোহাম্মদ সহিদুর দৈনিক সময়ের কাগজ অফিসে আসেন।

এসময় দৈনিক সময়ের কাগজ পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ও আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানা, ডিভিশনাল মার্কেটিং ও একাউন্টস কর্মকতার্ শেখ আলাউদ্দিন, বিশেষ প্রতিনিধি মাকসুদ আহম্মদ, স্টাফ রিপোটার্র জাবেদুর রহমান বাংলালিংক পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এসময় দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ব্যুরো প্রধান কামাল পারভেজ, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার ব্যুরো প্রধান শাহ আজম ও সীতাকুন্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফোরকান আবু উপস্থিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন