গ্রেফতার-২ মোটরসাইকেল জব্দ
ফেনীতে স্বর্ণ ব্যবসায়ী অর্জুন খুন
ফেনীতে স্বর্ণ ব্যবসায়ী অজুর্ন খুন
দীর্ঘদিন ধরে ফেনীর সোনগাজী এলাকায় স্বর্ণের ব্যবসা করতেন অর্জুন চন্দ্র ভাদুড়ী। গত বছরের ৩০ অক্টোবর দুপুর পৌনে ২টার দিকে ২টি মোটার সাইকেলযোগে ৪ দুর্বৃত্ত অজুর্নের স্বর্ণের দোকানে ঢুকে। এসময় স্বণার্লংকার লুট করার চেষ্টা করতে অর্জুন তাদেরকে বাধা দেয়। এসময় ক্ষিপ্ত হয়ে দুবৃর্ত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে অজুর্নের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত করে। পরে দোকানের শো-কেস ভেঙ্গে ও লকার খুলে ২৮ লাখ টাকা মূল্যের ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে। অর্জুন চন্দ্র জীবন রক্ষার্থে চিৎকার করলে ককটেল বিষ্ফোরন করে জনমনে আতংক সৃষ্টি করে মটর সাইকেলযোগে পালিয়ে যায়।
দ্রুততম সময়ের মধ্যে গুরুতর আহত অজুর্ন চন্দ্র ভাদুড়ীকে চট্টগ্রামে ইম্পেরিয়াল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজুর্নের মৃত্যু হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে দুবৃর্ত্তদের ২ টি মোটর সাইকেল চিহ্নিত করা হয় লাল ও কালো। ভিকটিমের ছেলে গত বছরের ১ নভেম্বর ফেনী জেলার সোনাগাজী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং ০১ তারিখ ১/১১/২০২২)।
সোনাগাজী থানা পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা এলাকার টিকিকাটা বেক্সি গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে মো. জাফর হাওলাদর (২৮)কে সনাক্ত করে। গত বছরের ৩০ ডিসেম্বর রাত দেড় টায় ব্যবহৃত কালো মটর সাইকেলসহ তাকে গ্রেফতার করে। ধৃত আসামী মোঃ জাফর হাওলাদার (২৮)’কে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ঘটনার সত্যতা স্বীকার করে। আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য ডাকাতদের গ্রেফতারের জন্য সোনগাজী থানা পুলিশ র্যাব এর নিকট সহায়তা চায়। এরই প্রেক্ষিতে গত ৬ জানুয়ারি রাত সাড়ে ৩টায় র্যাব-৭ এবং র্যাব-৮ এর একটি যৌথ আভিযানিক দল পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন চরদুয়ানী বাজার এলাকায় অভিযান চালায়। এসময় অজ্ঞাতনামা আসামী একই এলাকার ইউসুফের ছেলে মো. রাকিবকে গ্রেফতার করা হয়। ডাকাতিকালে ব্যবহৃত লাল রংয়ের পালসার মটরসাইকেলটিও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা বর্ণিত ডাকাতির ও খুনের সাথে জড়িত থাকার কথা অকপটে স্বীকার করে। তাদেরকে সোনাগাজী থানায় থানায় হস্তান্তর করেছে র্যাব-৮ এর সদস্যরা।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন