বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠিত
বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠিত
বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠান গত ১০ জানুয়ারি নদভী প্যালেসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চট্টগ্রাম দক্ষিণ আঞ্চলিক কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক এবং দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান প্রফেসর ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন।
কমিশনের চট্টগ্রাম দক্ষিণ জেলা আঞ্চলিক কমিটির সেক্রেটারি অধ্যাপক হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এবং কমিশনের আজীবন সদস্য এরফানুল করিম চৌধুরীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
ইঞ্জিনিয়ার মামুন উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আধুনগর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও কমিশনের আজীবন সদস্য শিবু রঞ্জন পাল। আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সাইফুর রহমান, মাহফুজুর রহমান ফারুকী, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন, ব্যাংকার মুহাম্মদ আবু সাঈদ, মুহাম্মদ আবুল কাশেম, হারুনুর রশিদ, নজরুল ইসলাম, আব্দুল কায়েছ, সাংবাদিক জাবেদ ইকবাল, সাংবাদিক আবদুল বায়েছ, অধ্যাপক মোহাম্মদ আলী, মাওলানা দিদারুল আলম, নুর মোহাম্মদ, অধ্যাপক আবুল কাসেম, মাহফুজুর রহমান, রাশেদুল আরেফীন, আব্দুস সবুর, ফরহাদুল ইসলাম, কামাল উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, আল আকরাম হাদী, খাইরুল ইসলাম চৌধুরী, এসে এম সোয়েব, তানজিদ চৌধুরী, জিহানুর রহমান চৌধুরী, শহিদুজ্জামান, সাখাওয়াত হোসেন অভি, ডা. সুমন কান্তি নাথ প্রমুখ।
প্রধান অতিথি ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন বলেন, জনসেবায় রয়েছে মানবাধিকার সুরক্ষা। মানবাধিকার প্রতিষ্ঠায় সংগঠনের প্রয়োজন নেই, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে স্বতঃস্ফুর্তভাবে কাজ করতে পারেন এবং মানুষের সুখে-দুঃখে সকলের পাশে থাকা ইবাদতেরই অংশ। তাই সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠা করা সময়ের অনিবার্য দাবি। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠা হবে।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন