পটিয়ায় ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের বাসষ্টেশন এলাকা থেকে মোঃ লিটন খন্দকার নামের এক যুবক আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম খ সার্কেল। আটককৃত যুবক থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া বাসষ্টেশনস্থ এস আলম স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে ৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
আটক যুবক ফরিদপুর জেলার সদরপুর থানার ভাসানচর ইউনিয়নের বাসিন্দা ফয়জল খন্দকারের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন