খুঁজুন
, ,

নিরব অপরাধ কম্পিউটার দোকানে

জন্মনিবন্ধনের নামে প্রতারণা ঠেকাবে কে

কাউন্সিলর অফিসের পাশেই দোকান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 24 January, 2023, 6:18 pm
জন্মনিবন্ধনের নামে প্রতারণা ঠেকাবে কে

চট্টগ্রাম সিটি কপোর্রেশনের ওয়ার্ড কাউন্সিলর অফিসের পাশেই কম্পিউটারে চলছে অনলাইনে রমরমা বাণিজ্য। জন্ম নিবন্ধকে পূঁজি করে প্রিন্ট ও কমার্শিয়াল বিজনেসের নামে খুলে বসা ব্যবসায়ীরা শুরু করেছে অভিনব প্রতারণা। কাহারো সংশোধন আবার কেউবা নতুন নিবন্ধনের নামে প্রতারণার শিকার। এমন অভিযোগ পেয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। অপরাধীদের গোড়া খঁুজতে গিয়ে পাওয়া যাচ্ছে কোন না কোন ভাবে চট্টগ্রাম সিটি কপোর্রেশনের ওয়ার্ড কাউন্সিলর অফিসের সম্পৃক্ততার বিষয়। সাইবার ক্রাইম ফুটেজ ও সিস্টেম থেকে এ ধরনের অপরাধের সনাক্তকরণ হচ্ছে।

সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বললেন সাইবার পেট্রোলের মাধ্যমে এসব অপরাধীদের সনাক্ত করা হয়েছে। তবে এ ধরনের অপরাধীদের কাছ থেকে যারা জন্ম নিবন্ধন সার্টিফিকেট নিয়েছে সেগুলো আংশিক ফেইক ও আংশিক সঠিক আছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অপরাধীরা গ্রাহকের সন্ধান পাচ্ছে। রেহিঙ্গারা জড়িত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গারা বিভিন্নভাবে চেষ্টা করছে। তবে তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।
অভিযোগ রয়েছে, ডাটা এন্ট্রির মাধ্যমে অপরাধীরা জন্ম নিবন্ধনের নামে প্রতারণা করছে। ফেইসবুক পেইজে অপরাধীরা ‘বার্থ এন্ড ডেথ রেজিস্ট্রেশন’র নামে পেইজ খুলে বসেছে। বার্থ এন্ড ডেথ রেজিস্ট্রেশন সংশোধন ও নিবন্ধনের নামেই খোলা হয়েছে অনলাইনে প্রতারণার ফাঁদ। লাইক বা কমেন্টের মাধ্যমে এডমিনের ইনবক্সে যোগাযোগ করতে বলা হয়।

চসিকের সার্ভার হ্যাক করে ৫৪৭ জন্মসনদ ইস্যু, গ্রেফতার চার

এ ব্যাপারে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ কমিশনার মঞ্জুর মোর্শেদ বলেন, গ্রাহকের নাম্বরটাই যোগাযোগের অন্যতম মাধ্যম। গ্রাহক কালেকশনের জন্য মাঠ পযার্য়ে অপরাধীদের কমীর্ও রয়েছে। সোমবার কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে ধরা পড়েছে এক নাবালক সহ ৪ অপরাধী। এদের মধ্যে দুজনের কম্পিউটার প্রিন্ট ও কমার্শিয়াল সেন্টার রয়েছে। তবে কাউন্সিলর এ ধরনের জন্ম নিবন্ধনে স্বাক্ষর করছেন না।
অভিযোগ রয়েছে, ওয়ার্ড কাউন্সিলর অফিসের পাশেই খুলে বসা হয়েছে প্রতারণার ফাঁদ। সিটি কপোরেশনের কাহারো সম্পৃক্ততা এখনো খঁুজে পাওয়া না গেলেও জড়িত থাকার বিষয়টি একেবারে উপড়ে ফেলে দিচ্ছে না কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি আসিফ মহিউদ্দিন। তিনি বলেন, জন্ম নিবন্ধন নিয়ে সিএমপি’তে দুটি বিভাগীয় মামলা চলমান রয়েছে।

জন্মনিবন্ধনের নামে প্রতারণা ঠেকাবে কে

সিএমপি সূত্রে জানা গেছে, জন্ম নিবন্ধন জালিয়াত চক্রের ৪ সদস্যকে আটক করেছে সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিট। সোমবার রাতে নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে এদের আটকের সময় সিপিইউ, মনিটর, স্ক্যানার ও প্রিন্টার এবং ৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। অপরাধীরা এ পর্যন্ত ৫ হাজারের বেশি জন্ম নিবন্ধন বিক্রি করেছে। প্রতিটি ৫শ’ থেকে ৮শ’ টাকায় ইস্যু করা হয়েছে। গত ৮ জানুয়ারী বন্দর থানাধীন ৩৮নং ওয়ার্ড অফিসে ৪০টি, ৯ জানুয়ারী ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড ১০টি এবং ২১ জানুয়ারী পতেঙ্গার ৪০ নং ওয়ার্ড কাউন্সিলরের অফিসের সার্ভারে ৮৪টি ভূয়া জন্ম নিবন্ধনের অস্তিত্ব পাওয়া গেছে। সে অনুযায়ী সংশ্লিষ্ট থানায় জিডি করেছে ওয়ার্ড অফিসগুলো। জিডির তথ্যের ভিত্তিতে কাউন্টার টেরোরিজম অভিযানে নেমে নাবালক জহির আলম, মো¯তাকিম, দেলোয়ার হোসেন সাইমন ও আব্দুল রহমান প্রকাশ আরিফকে আটক করে নিয়ে আসে। উল্লে্যখ, এমন ঘটনায় খুলশী থানায় ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের জন্ম নিবন্ধন সহকারী আনোয়ার হোসেন একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

২৪ঘণ্টা.জেআর

Feb2

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 25 June, 2026, 1:13 pm
তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় সকাল ১০টায়) বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বৈঠকে বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করে বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) এবং গত বছর চীনের পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ এবং চীনের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর।

প্রধানমন্ত্রী বাংলাদেশের নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থাপনা এবং নৌ-নেভিগেশন উন্নয়নে চীন সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন। চীনের পানিসম্পদমন্ত্রী বলেন, পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এবং এ খাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।

বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 25 June, 2026, 10:32 am
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

ভেনিজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে আঘাত হেনেছে দুটি অত্যন্ত শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্প। এই জোড়া ভূকম্পনের ফলে রাজধানী শহরের একাধিক আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে পড়েছে এবং আতঙ্কে হাজার হাজার বাসিন্দা রাস্তায় নেমে এসেছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস জানিয়েছে যে প্রথম ৭ দশমিক ২ মাত্রার তীব্র ভূমিকম্পটির ঠিক ৩৯ সেকেন্ড পরেই ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি তীব্র ভূকম্পন আঘাত হানে।

মার্কিন ভূবিজ্ঞানী বা ইউএসজিএস-এর প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে যে এই প্রলয়ঙ্করী দুর্যোগে ভেনিজুয়েলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী এই দুর্যোগে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা ৪৪ শতাংশ এবং মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রায় ৩০ শতাংশ।

এ ছাড়া ভূমিকম্পের তীব্রতার কারণে পার্বত্য অঞ্চলে বড় ধরনের ভূমিধস এবং সমতলে মাটির তারল্য বা লিকুইফেকশন হওয়ার মারাত্মক ঝুঁকি রয়েছে। ঘটনার পরপরই ভেনিজুয়েলা উপকূল এবং নিকটবর্তী আরুবা ও বোনাইর দ্বীপপুঞ্জের জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তী সময়ে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী দিওসদাদো কাবেয়ো দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভিটিভি-তে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে শক্তিশালী এই ভূমিকম্পের কারণে রাজধানী কারাকাসের বেশ কিছু বহুতল ভবন ভেঙে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও চিত্রে দেখা গেছে শহরের অসংখ্য বাড়িঘরে বড় ধরনের ফাটল তৈরি হয়েছে এবং কিছু ভবন সম্পূর্ণ ধসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মন্ত্রী জানান যে কারাকাস ছাড়াও দেশের ত্রুহিলিও, ইয়ারাকুই, কারাবোবো, আরাগূয়া, মিরান্দা এবং লা গুয়াইরা রাজ্য এই ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কারাকাসের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে লস পালোস গ্রান্দেস এবং আলতামিরা নামক দুটি গুরুত্বপূর্ণ অঞ্চল। উল্লেখ্য যে ১৯৬৭ সালে ভেনিজুয়েলার রাজধানীতে আঘাত হানা সর্বশেষ বড় ভূমিকম্পেও এই দুটি এলাকা সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়েছিল এবং সে সময় প্রায় ২০০ মানুষের প্রাণহানি ঘটেছিল।

ফরাসি সংবাদ সংস্থা এএফপি-র একজন সাংবাদিকের পাঠানো ছবিতে কারাকাস শহরের একটি ঐতিহ্যবাহী ব্যাংক ভবন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে শত শত কিলোমিটার দূরে প্রতিবেশী দেশ কলম্বিয়ার রাজধানী বোগোতাতেও তীব্র কম্পন অনুভূত হয়েছে এবং সতর্কতাস্বরূপ সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় গত বুধবার বিকেল ৬টা ৪ মিনিটে প্রথম ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি ইয়ারাকুই রাজ্যে উৎপন্ন হয় যার গভীরতা ছিল মাটির নিচে ২১ দশমিক ৯ কিলোমিটার। এর মাত্র ৩৯ সেকেন্ড পর আঘাত হানা ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ইউমারে শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং এর গভীরতা ছিল ভূগর্ভের মাত্র ১০ কিলোমিটার।

ঘটনার প্রত্যক্ষদর্শী এবং বিবিসি সাংবাদিক নিকোল কোলস্টার জানান যে এটি তার জীবনের অনুভূত সবচেয়ে শক্তিশালী কম্পন ছিল এবং সাত তলার ফ্ল্যাটে থাকার সময় তীব্র ঝাঁকুনিতে তার মনে হয়েছিল পুরো ভবনটি বুঝি তার গায়ের ওপর ভেঙে পড়বে।

ভূমিকম্পের এই ঘটনাটি ভেনিজুয়েলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় ছুটির দিনে ঘটেছে। দেশটির স্বাধীনতা সংগ্রামী নেতা সিমন বলিভার কর্তৃক স্প্যানিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে ঐতিহাসিক ১৮২১ সালের কারাবোবো যুদ্ধের বিজয়ের স্মরণে গতকাল দেশটিতে সাধারণ ছুটি ছিল। ফলে অন্য যেকোনো কর্মদিবসের তুলনায় সাধারণ মানুষের একটি বড় অংশ সপরিবারে নিজেদের ঘরবাড়িতে অবস্থান করছিলেন।

এই চরম সংকটের মুহূর্তে ভেনিজুয়েলার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছেন যে এই চরম উদ্বেগের সময়ে তার অন্তর এবং প্রার্থনা ভেনিজুয়েলার প্রতিটি ব্যথিত পরিবারের সঙ্গে রয়েছে।

 

গ্রুপ পর্বে মেক্সিকোর তিনে তিন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 25 June, 2026, 10:02 am
গ্রুপ পর্বে মেক্সিকোর তিনে তিন

চেক রিপাবলিককে উড়িয়ে দিলো মেক্সিকো। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশটি গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে। তিন গোলের সবগুলো দ্বিতীয়ার্ধে দিয়েছে তারা। মেক্সিকো সিটিতে ৩-০ গোলে জিতেছে স্বাগতিকরা।

মাতেও শাভেজ, জুলিয়ান কুইনোনেস ও আলভারো ফিদালগোর গোলে মেক্সিকো তিন ম্যাচে তৃতীয় জয় পেয়েছে। তাতে এ গ্রুপ থেকে বিদায় নিতে হলো চেকদের।

চেকদের হয়ে একটি প্রচেষ্টা গোলবারের পাশ দিয়ে মারেন ডেনিস ভিসিনস্কি। তবে মেক্সিকো সিটিতে প্রথমার্ধে এমন সুযোগ খুব কমই এসেছে। আগেই গ্রুপের এক নম্বর জায়গা নিশ্চিত করা মেক্সিকো বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল। প্রথম শট নিতে তাদের অপেক্ষা করতে হয়েছিল ৩৬ মিনিট। বক্সের প্রান্ত থেকে ইসরায়েল রেয়েসের ওভারহেড কিক গোলবারের পাশ দিয়ে যায়।

ডেভিড দোদেরা ও কুইনোনেস দূর পাল্লার শট বারের ওপর দিয়ে যায়। হোর্হে সানচেজের শটে প্রথম সেভ করেন চেক গোলকিপার মাতেজ কোভার।

বিরতির পর ঘুরে দাঁড়ায় মেক্সিকো। এক ঘণ্টার আগেই ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করে তারা। দল ভালো অবস্থানে থাকার পর মেক্সিকো ৪০ বছর বয়সী কিপার গুইলেরমো ওচোয়াকে চতুর্থ বিশ্বকাপে খেলার সুযোগ করে দেন। স্টপেজ টাইমে মেক্সিকো আরেকটি গোল করলে বড় জয় নিশ্চিত হয় তাদের। এ গ্রুপের চ্যাম্পিয়নরা আগামী ১ জুলাই শেষ ৩২ এর ম্যাচ খেলবে তৃতীয় সেরা একটি দলের সঙ্গে।