বিভিন্ন বিদ্যালয় ও এতিমখানায় শীতবস্ত্র
শীতার্তদের গায়ে উষ্ণতায় পুলিশ
রাতের আধারে টহল পুলিশের মানবিকতা
কনকনে শীতে কষ্ট করছে হতদরিদ্র শ্রেণীর মানুষগুলো। সহায় সম্বলহীন এ মানুষগুলোর মাথা গোঁজার ঠাঁই নেই। তাই রাস্তার ধারে ফুটপাতেই থাকতে হয়। কিন্তু বছরের ৫টি ঋতু কোনমতে পার করতে পারলেও শীতে বড়ই কষ্ট করতে হয় তাদের। এ কষ্ট লাঘবের জন্য সিএমপি ও সংগঠন এগিয়ে এসে মানবিকতার হাত বাড়িয়েছে। শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে ‘সবার জন্য শীত উৎসব’ পালিত হয়েছে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মানবতার প্রমাণ তখনই পাওয়া যায় যখন আমরা সমাজের এই শ্রেণীর মানুষের প্রতি সাহায্যের হাতটা বাড়িয়ে দিই। আবার অনেকের অঢেল আছে কিন্তু মানবতার হাতটি খুবই সংকীর্ণ। ফলে সমাজে বিত্তশালী হয়েও কারো কাজে আসছে না। আবার অনেকে অর্থ ও সামর্থ না থাকার পরও নিজেদের যা কিছু আছে তা দিয়েই আর্ত মানবতার সেবায় এগিয়ে আসছে।

মানবতার দেওয়াল তৈরী করতে সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষ এগিয়ে আসলে হত দরিদ্র শেণীর মানুষগুলো আমাদের মতো না হোক অন্তত কোনরকমে শীতটুকু নিবারণ করতে পারবে। সরকারী ও বেসরকারী পযার্য়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন বা একক ভাবে কেউ এগিয়ে এলে মানবতার দেওয়ালটি শক্ত হতো। ক্ষুদ্র হতে বৃহত্তের উৎপত্তি। অনেকে একা একা সমাজের হতদরিদ্র মানুষকে সহযোগীতা করার মনেবৃত্তি থাকলেও নিজেকে প্রকাশ করতে চান না। সবাই মিলে করলে সম্বিলিত প্রচেষ্টায় অনেক বড় কাজও সম্ভব। নিজেদের দায়-দায়িত্ব ও কর্তব্য নিয়েও বিবেকের কাছে প্রশ্ন আমরা সহায়-সম্বল থাকার পরও কেন পারছি না।
বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন ভাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি) প্রায় ৫ হাজার জনকে শীতবস্ত্র বিতরণ করেছে।
এরমধ্যে গত ৫ নভেম্বর প্রর্বতক সংঘ শিশু সনদের অনাথ ছাত্র ও ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয় পুলিশের। গত ১৯ নভেম্বর চট্টগ্রামের কদম মোবারক মুসলিম এতিমখানার শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ করা হয়। গত ১০ জানুয়ারী বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চট্টগ্রাম বিভাগীয় শাখার পক্ষ থেকে সিএমপি ও চট্টগ্রামের আঞ্জুমানে মফিদুল ইসলাম প্রবীণ, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। গত ১২ জানুয়ারী দামপাড়াস্থ পুলিশ লাইন্সে কমিিউনিটি পুলিশিং এর উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। ১৪ জানুয়ারী সিএমপি ও বিদ্যানন্দ এর যৌথ উদ্যোগে চট্টগ্রাম পলিটেকনিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শীত বস্ত্র বিতরণ উপলক্ষ্যে ‘সবার জন্য শীত উৎসব’ পালিত হয়েছে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে। গত ১৫ জানুয়ারী ধর্ম বর্ণ নির্বিশেষে পাথরঘাটায় বান্ডেল হরিজন কলোনীতে হরিজন সম্প্রদায়ের প্রায় ৫০০ জনকে শীতবস্ত্র বিতরণ করেছেন সিএমপি কমিশনার।
অবশেষে আনুষ্ঠানিকতা বাদ দিয়ে সিএমপি কমিশনারের নির্দেশে রাতের অঁাধারে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করনে মোবাইল টিমও শীতবস্ত্র বিতরণ করেছে। এতে প্রকৃত হতদরিদ্র ও দিনমজুর শ্রেণী শীতবস্ত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হয়েছে। এসব মোবাইল টিম নগররি জিইসি মোড়, লালখান বাজার, নিউমার্কেট, ষোলশহর ২নং গেট, মুরাদপুর, কাজির দেউড়ীসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণের কার্যক্রম চালু করেছে। এছাড়াও পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) এর উদ্যোগে গত ২০ জানুয়ারী খুলশী থানাধীন রেলওয়ে শাহজাহান মাঠে পুনাক এর সভানেত্রী রীতা দাস প্রায় ২০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন