খুঁজুন
, ,

ইজিপি মানছেনা চসিক

চসিকের টেন্ডারে ত্রিমুখী কোন্দল

ক্ষতিগ্রস্থ হচ্ছে ঠিকাদার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 30 January, 2023, 6:32 pm
চসিকের টেন্ডারে ত্রিমুখী কোন্দল

চট্টগ্রাম সিটি কপোর্রেশনে চলছে টেন্ডার নিয়ে ত্রিমুখী কোন্দল। তিন আওয়ামী লীগ নেতার আদর্শে গড়া ঠিকাদাররাই মূলত কপোর্রেশনের বিভিন্ন কাজের টেন্ডার নিয়ে যুগপোযোগী ভাগবাটোয়ারা করে আসছিল। মেয়রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঠিকাদাররাও বাগিয়ে নিতে চায় সুবিধাজনক ও লাভজনক টেন্ডারগুলো। সুবিধা বঞ্চিত হচ্ছে বিএনপি ঘরণার মেয়র ও সাবেক তিন তিন বার নিবার্চিত মেয়রের অনুসারীরা।

চসিকের বিভিন্ন প্রকল্পের টেন্ডার পক্রিয়ার অনৈতিক শর্ত ও নীতিমালা নিয়ে পরিচালক ড.ইয়াজদানীর কক্ষে রবিবার ভাংচুরের ঘটনা ঘটে। যদিও চসিক মামলার এজাহারে তা এড়িয়ে গেছে। পুলিশ এজাহারনামীয় তিনজনসহ মোট ৪ জনকে গ্রেফতার করলেও এজাহারের বাহিরে কিছু জিজ্ঞাসাবাদ করতে পারেনি। রবিবার কপোর্রেশনের অস্থায়ী কার্য্যালয়ের ৪র্থ তলায় এমন ঘটনার মূলে রয়েছে সরকারী ক্রয় প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখানো। টেন্ডার বাণিজ্যে আসক্ত হয়ে লটারীর মাধ্যমে টেন্ডার বিলি ও বন্টন করায় এমন ঘটনা ঘটার অভিযোগ উঠেছে ঠিকাদারদের পক্ষ থেকে। সরকার ইলেকট্রনিক গর্ভনমেন্ট প্রকিউরমেন্ট (ইজিপি) বা ই-টেন্ডার চালু রাখলেও চসিকের অসাধু কর্মকতার্ এবং মেয়রপক্ষীয়রা তা মানছেনা। ফলে ঠিকাদারদের মধ্যে দীর্ঘদিন ধরে চরম ক্ষোভ বিরাজ করছিল। রবিবার বিকেলে স্বজনপ্রীতির টেন্ডার ওপেনিংয়ের পর ক্ষোভে ফেটে পড়ে ঠিকাদাররা। এসময় বিক্ষুব্ধরা ভাংচুর, পিডিকে মারধর করে প্রকল্প পরিচালকের উপর ক্ষোভ ঝেরেছে প্রকল্প দফতরের সামনে টাঙ্গানো নামফলক ও পিডি’র কক্ষ ভাংচুরের মাধ্যমে।

জানা গেছে, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সড়কসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ণ প্রকল্পের পরিচালক ছিলেন ড. গোলাম ইয়াজদানী। স্থানীয় সরকার প্রকৌশল দফতরের নিবার্হী প্রকৌশলী হিসেবে তিনি চসিকের অস্থায়ী কার্য্যালয়ের ৪র্থ তলার ৪১০ নং কক্ষে কর্মরত ছিলেন রবিবার। এসময় বিক্ষুব্ধ ঠিকাদারদের হামলার শিকার হয়ে শারিরীক ও মানুষিকভাবে আহত হন। এর আগে গত বছরের ১৪ আগস্ট সিটি কপোর্রেশনের আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের টেন্ডার নিয়ে বেশকয়েক ঠিকাদারের সঙ্গে বাকবিতন্ডা হয়েছিল এ প্রকৌশলীর। রবিবার ২৫টি টেন্ডারের মধ্যে ১২টি ইজিপি সিস্টেমে ও ১৩টি লাটারির মাধ্যমে কার্যকর করায় এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেন ড. ইয়াজদানী।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা সময়ের কাগজকে বলেন, সিটি কপোর্রেশনের প্রকল্প পরিচালককে মারধর ও কক্ষ ভাংচুরের ঘটনায় চার ঠিকাদারকে গ্রেফতার কেও আদালতে সোপর্দ করা হলে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে।

এমন অভিযোগে হামলার ঘটনায় অংশ নেয় ক্ষুব্দ ঠিকাদারদের একটি অংশ। ফলে কর্পোরেশনের নিরাপত্তা কর্মকতার্ দিয়ে দায়সারা গোছের মামলা দেওয়া হয়েছে খুলশী থানায়। মামলার এজাহারে ১১ জনের নাম উল্লে্যখ করা হয়েছে। সোমবার দুপুরে পুলিশ এজাহার নামীয় ৩জন ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগবিহীন এক জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে।
নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চার তলায় প্রকল্প পরিচালকের কক্ষে ভাঙচুর ও মারধরের ঘটনায় মোট ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫/১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ। রবিবার রাতে খুলশী থানায় চসিকের নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর ৪১০ নম্বর কক্ষে এই হামলার ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন নাজমুল হাসান ফিরোজ,সঞ্জয় ভৌমিক প্রকাশ কঙ্কন, সুভাষ মজুমদার ও মাহমুদ উল্লাহ।
চসিকের মামলায় অভিযুক্তরা হলেন মেসার্স রাকিব এন্টারপ্রাইজের মালিক ফিরোজ, শাহ আমানত ট্রেডার্সের সুভাষ, এস.জে. ট্রেডার্সের মালিক সাহাব উদ্দিন, নাজিম এন্ড ব্রাদার্সের নাজিম মাসুদ এন্টারপ্রাইজের মো. ফেরদৌস,, শাহ আমানত ট্রেডার্সের কঙ্কন, মেসার্স খান করপোরেশনের হাবিব উল্ল্যাহ খান, ইফতেখার এন্ড ট্রেডার্সের ইউসুফ ও জ্যোতি এন্টারপ্রাইজের মালিক আশিষ বাবু এবং অজ্ঞাত ঠিকানার ফরহাদ।

২৪ঘণ্টা.জেআর

Feb2

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 25 June, 2026, 1:13 pm
তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় সকাল ১০টায়) বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বৈঠকে বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করে বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) এবং গত বছর চীনের পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ এবং চীনের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর।

প্রধানমন্ত্রী বাংলাদেশের নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থাপনা এবং নৌ-নেভিগেশন উন্নয়নে চীন সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন। চীনের পানিসম্পদমন্ত্রী বলেন, পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এবং এ খাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।

বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 25 June, 2026, 10:32 am
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

ভেনিজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে আঘাত হেনেছে দুটি অত্যন্ত শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্প। এই জোড়া ভূকম্পনের ফলে রাজধানী শহরের একাধিক আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে পড়েছে এবং আতঙ্কে হাজার হাজার বাসিন্দা রাস্তায় নেমে এসেছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস জানিয়েছে যে প্রথম ৭ দশমিক ২ মাত্রার তীব্র ভূমিকম্পটির ঠিক ৩৯ সেকেন্ড পরেই ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি তীব্র ভূকম্পন আঘাত হানে।

মার্কিন ভূবিজ্ঞানী বা ইউএসজিএস-এর প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে যে এই প্রলয়ঙ্করী দুর্যোগে ভেনিজুয়েলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী এই দুর্যোগে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা ৪৪ শতাংশ এবং মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রায় ৩০ শতাংশ।

এ ছাড়া ভূমিকম্পের তীব্রতার কারণে পার্বত্য অঞ্চলে বড় ধরনের ভূমিধস এবং সমতলে মাটির তারল্য বা লিকুইফেকশন হওয়ার মারাত্মক ঝুঁকি রয়েছে। ঘটনার পরপরই ভেনিজুয়েলা উপকূল এবং নিকটবর্তী আরুবা ও বোনাইর দ্বীপপুঞ্জের জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তী সময়ে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী দিওসদাদো কাবেয়ো দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভিটিভি-তে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে শক্তিশালী এই ভূমিকম্পের কারণে রাজধানী কারাকাসের বেশ কিছু বহুতল ভবন ভেঙে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও চিত্রে দেখা গেছে শহরের অসংখ্য বাড়িঘরে বড় ধরনের ফাটল তৈরি হয়েছে এবং কিছু ভবন সম্পূর্ণ ধসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মন্ত্রী জানান যে কারাকাস ছাড়াও দেশের ত্রুহিলিও, ইয়ারাকুই, কারাবোবো, আরাগূয়া, মিরান্দা এবং লা গুয়াইরা রাজ্য এই ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কারাকাসের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে লস পালোস গ্রান্দেস এবং আলতামিরা নামক দুটি গুরুত্বপূর্ণ অঞ্চল। উল্লেখ্য যে ১৯৬৭ সালে ভেনিজুয়েলার রাজধানীতে আঘাত হানা সর্বশেষ বড় ভূমিকম্পেও এই দুটি এলাকা সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়েছিল এবং সে সময় প্রায় ২০০ মানুষের প্রাণহানি ঘটেছিল।

ফরাসি সংবাদ সংস্থা এএফপি-র একজন সাংবাদিকের পাঠানো ছবিতে কারাকাস শহরের একটি ঐতিহ্যবাহী ব্যাংক ভবন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে শত শত কিলোমিটার দূরে প্রতিবেশী দেশ কলম্বিয়ার রাজধানী বোগোতাতেও তীব্র কম্পন অনুভূত হয়েছে এবং সতর্কতাস্বরূপ সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় গত বুধবার বিকেল ৬টা ৪ মিনিটে প্রথম ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি ইয়ারাকুই রাজ্যে উৎপন্ন হয় যার গভীরতা ছিল মাটির নিচে ২১ দশমিক ৯ কিলোমিটার। এর মাত্র ৩৯ সেকেন্ড পর আঘাত হানা ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ইউমারে শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং এর গভীরতা ছিল ভূগর্ভের মাত্র ১০ কিলোমিটার।

ঘটনার প্রত্যক্ষদর্শী এবং বিবিসি সাংবাদিক নিকোল কোলস্টার জানান যে এটি তার জীবনের অনুভূত সবচেয়ে শক্তিশালী কম্পন ছিল এবং সাত তলার ফ্ল্যাটে থাকার সময় তীব্র ঝাঁকুনিতে তার মনে হয়েছিল পুরো ভবনটি বুঝি তার গায়ের ওপর ভেঙে পড়বে।

ভূমিকম্পের এই ঘটনাটি ভেনিজুয়েলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় ছুটির দিনে ঘটেছে। দেশটির স্বাধীনতা সংগ্রামী নেতা সিমন বলিভার কর্তৃক স্প্যানিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে ঐতিহাসিক ১৮২১ সালের কারাবোবো যুদ্ধের বিজয়ের স্মরণে গতকাল দেশটিতে সাধারণ ছুটি ছিল। ফলে অন্য যেকোনো কর্মদিবসের তুলনায় সাধারণ মানুষের একটি বড় অংশ সপরিবারে নিজেদের ঘরবাড়িতে অবস্থান করছিলেন।

এই চরম সংকটের মুহূর্তে ভেনিজুয়েলার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছেন যে এই চরম উদ্বেগের সময়ে তার অন্তর এবং প্রার্থনা ভেনিজুয়েলার প্রতিটি ব্যথিত পরিবারের সঙ্গে রয়েছে।

 

গ্রুপ পর্বে মেক্সিকোর তিনে তিন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 25 June, 2026, 10:02 am
গ্রুপ পর্বে মেক্সিকোর তিনে তিন

চেক রিপাবলিককে উড়িয়ে দিলো মেক্সিকো। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশটি গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে। তিন গোলের সবগুলো দ্বিতীয়ার্ধে দিয়েছে তারা। মেক্সিকো সিটিতে ৩-০ গোলে জিতেছে স্বাগতিকরা।

মাতেও শাভেজ, জুলিয়ান কুইনোনেস ও আলভারো ফিদালগোর গোলে মেক্সিকো তিন ম্যাচে তৃতীয় জয় পেয়েছে। তাতে এ গ্রুপ থেকে বিদায় নিতে হলো চেকদের।

চেকদের হয়ে একটি প্রচেষ্টা গোলবারের পাশ দিয়ে মারেন ডেনিস ভিসিনস্কি। তবে মেক্সিকো সিটিতে প্রথমার্ধে এমন সুযোগ খুব কমই এসেছে। আগেই গ্রুপের এক নম্বর জায়গা নিশ্চিত করা মেক্সিকো বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল। প্রথম শট নিতে তাদের অপেক্ষা করতে হয়েছিল ৩৬ মিনিট। বক্সের প্রান্ত থেকে ইসরায়েল রেয়েসের ওভারহেড কিক গোলবারের পাশ দিয়ে যায়।

ডেভিড দোদেরা ও কুইনোনেস দূর পাল্লার শট বারের ওপর দিয়ে যায়। হোর্হে সানচেজের শটে প্রথম সেভ করেন চেক গোলকিপার মাতেজ কোভার।

বিরতির পর ঘুরে দাঁড়ায় মেক্সিকো। এক ঘণ্টার আগেই ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করে তারা। দল ভালো অবস্থানে থাকার পর মেক্সিকো ৪০ বছর বয়সী কিপার গুইলেরমো ওচোয়াকে চতুর্থ বিশ্বকাপে খেলার সুযোগ করে দেন। স্টপেজ টাইমে মেক্সিকো আরেকটি গোল করলে বড় জয় নিশ্চিত হয় তাদের। এ গ্রুপের চ্যাম্পিয়নরা আগামী ১ জুলাই শেষ ৩২ এর ম্যাচ খেলবে তৃতীয় সেরা একটি দলের সঙ্গে।