সীতাকুণ্ডে ১ হাজার হতদরিদ্র মানুষের মাঝে ব্যাংক এশিয়ার কম্বল বিতরণ
সীতাকুণ্ড প্রতিনিধি: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে ব্যাংক এশিয়া। তারই অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ হাজার হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা অডিটোরিয়ামে কম্বল বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আশরাফুল হক চৌধুরী, রোমানা রউফ চৌধুরী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, ব্যাংক এশিয়ার চট্টগ্রাম জোনাল হেড জাহাঙ্গীর আলম, উপ ব্যবস্থাপনা পরিচালক এস এম ইকবাল হোছাইন, জিয়াউল হাসান মোল্লাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।



আপনার মতামত লিখুন