ইসলামী ফ্রন্টে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত
ইসলামী ফ্রন্টে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবু নাছের তালুকদারের নেতৃত্বে শতাধিক নেতাকমীর্ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইসলামী ফ্রন্টে যোগদান করেছেন। ফুল দিয়ে তাঁদের বরণ করে নেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা এম এ মতিন ও মহাসচিব মাওলানা স উ ম আবদুস সামাদ। গত ৫ ফেব্রুয়ারি (রোববার) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আল্লামা রফিকুল ইসলাম পাটোয়ারী। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা এম এ মতিন।
ইসলামিক ফ্রন্ট থেকে আনুষ্ঠানিকভাবে ইসলামী ফ্রন্টে যোগদানকারীরা হলেন, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, এম. সলিম সিদ্দিকী, মুহাম্মদ মহিউল আলম চৌধুরী, মুহাম্মদ আলী রেজা, মুহাম্মদ নাসির উদ্দীন আলমদার, মাওলানা আব্দুস সালাম আলকাদেরী, মুহাম্মদ দৌলত খান, মুহাম্মদ নেজাম উদ্দীন, কাজী আব্দুল্লাহ রায়হান, মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ মিজানুর রহমান পলাশসহ শতাধিক নেতাকর্মী।
ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন অধ্যক্ষ আল্লামা সৈয়দ অছিয়র রহমান আলক্বাদেরী, অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দীন সিদ্দিকী, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়ব আলী, অধ্যক্ষ আবু তৈয়ব আশরাফী, এম সোলায়মান ফরিদ, মাওলানা সৈয়দ মোজাফ্ফর আহমদ মোজাদ্দেদী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, মুহাম্মদ আবদুর রহিম, কাজী সোলায়মান চৌধুরী, মাওলানা রেজাউল করিম তালুকদার, ইঞ্জিনিয়ার আমান উল্লাহ, মাওলানা এম.এ মাবুদ, মাওলানা এস.এম. শাহজাহান, ইঞ্জিনিয়ার নুর হোসেন, মুহাম্মদ ফোরকানুল আলম চৌধুরী, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মুহাম্মদ নূরুল্লাহ রায়হান খান, মাওলানা আব্দুন্নবী আলকাদেরী, অধ্যাপক আবুল মনছুর দৌলতী, ওবায়দুল মোস্তফা কদমরসূলী, মাওলানা হাফেজ আহমদ আলকাদেরী, নাছির উদ্দীন মাহমুদ, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, ফজলুল করিম তালুকদার, গোলাম মুহাম্মদ ভূইয়া মানিক, সৈয়দ মুহাম্মদ আবু আজম, আব্দুল্লাহ আল জাবের প্রমুখ।
মিলাদ কিয়াম শেষে দেশ জাতির শান্তি-সমৃদ্ধি এবং বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী। হাজারো ইসলামী ফ্রন্ট নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন