চট্টগ্রামে জামায়াত-শিবিরের ৭ নেতা-কর্মী আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২৬ রাত
চট্টগ্রামে জামায়াত-শিবিরের ৭ নেতা-কর্মী আটক

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থেকে জামায়াত-শিবিরের ৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বাকলিয়া থানার চাক্তাই ভেড়া মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম জানান, চাক্তাই ভেড়া মার্কেট এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করে।

খবর পেয়ে পুলিশ ৭ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Feb2
Feb2