খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পড়ালেখার আড়ালে বাসা ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ইয়াবা কারবার

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ণ
পড়ালেখার আড়ালে বাসা ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ইয়াবা কারবার

রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকা থেকে ২ হাজার ৯০০ ইয়াবাসহ আয়েশা ছিদ্দিকা রুমা ওরফে জারা (২৩) নামের এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে মাদক বিক্রয় কাজে ব্যবহৃত দুটি মোবাইলফোন ও দুটি পাসপোর্টও জব্দ করা হয়। পড়ালেখার পাশাপাশি তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

রোববার (১৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানান র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শিহাব করিম।

তিনি বলেন, কক্সবাজার টেকনাফ থেকে মাদকের একটি বড় চালান ঢাকায় এনে বাসায় রেখে খুচরা ও পাইকারি কারবারের সংবাদ পাই। রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় দীর্ঘদিন ধরে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে এ মাদকের কারবার করা হচ্ছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-২ এর একটি দল সেখানে অভিযান চালিয়ে আয়েশা ছিদ্দিকা রুমা ওরফে জারাকে গ্রেফতার করে। এসময় তার কক্ষ থেকে ২ হাজার ৯০০ ইয়াবা জব্দ করা হয়। এছাড়া তার কাছ থেকে মাদক কারবারের কাজে ব্যবহৃত দুটি মোবাইলফোন ও দুটি পাসপোর্ট জব্দ করা হয়।

গ্রেফতার ওই তরুণী সম্পর্কে তিনি বলেন, আয়েশা ছিদ্দিকা রুমা ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষের পদার্থ বিজ্ঞানের ছাত্রী। তিনি এবং তার পরিবার মিলে দীর্ঘদিন ধরে বিভিন্ন পথে ইয়াবা ঢাকায় নিয়ে এসে পড়ালেখার আড়ালে ইয়াবা ব্যবসা করতো। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ এলাকায় হওয়ায় স্বল্প মূল্যে ইয়াবা ক্রয় করে রাজধানীতে বিক্রি করেন। দীর্ঘদিন ধরে কক্সবাজার ও টেকনাফ থেকে মাদক এনে তা রাজধানীর বিভিন্ন এলাকায় খুচরা মাদক কারবারিদের কাছে বিক্রয় করতেন তিনি। তরুণী সংঘবদ্ধ মাদক চক্রের ডিলার হিসেবেও কাজ করে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…