গাইবান্ধা-৩ আসনের এমপি ডা. ইউনুস আর নেই
জাতীয় সংসদের গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ডা. ইউনুস আলী সরকার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাদুল্যাপুর উপজেলা পরিষদর চেয়ারম্যান শাহারিয়ার খাঁন বিপ্লব জানান,সাংসদ ডা. ইউনুস আলী সরকার দীর্ঘদিন ধরে ক্যানসারসহ শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
ডা. মো. ইউনুস আলী সরকার ১৯৫৩ সালের ১৫ জুন জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম এলাকায়। ২০১৪ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন